সিলেটে নিষিদ্ধ আ’লীগ-ছাত্রলীগের ৪ কর্মী গ্রেফতার

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৬

সিলেটে নিষিদ্ধ আ’লীগ-ছাত্রলীগের ৪ কর্মী গ্রেফতার

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে পৃথক অভিযানে সিলেটে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

Manual2 Ad Code

সোমবার (২৩ নভেম্বর) গ্রেপ্তারের এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মে ট্রোপলিটন পুলিশের (এসএমপি) গণমাধ্যম কর্মকর্তা ও উপকমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেন।

 

এরআগে রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে শাহপরাণ (রহ.) থানাধীন বহর আবাসিক এলাকার বিআইডিসি পয়েন্ট থেকে ছাত্রলীগের দুই কর্মী এবং রাত পৌণে ১১টার দিকে নগরীর আম্বরখানা এলাকায় অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের দুই কর্মীকে আটক করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- শাহপরাণ (রহ.) থানার জাহানপুর মেজরটিলা এলাকার মৃত আয়ান উদ্দীনের ছেলে ইয়ামিন আহম্মেদ (২৪), একই থানার আলবারাকা (বহর পশ্চিম) এলাকার মিজানুর রহমানের ছেলে রিফাত আহম্মেদ (২০)। নগরীর শাহজালাল উপশহর ই-ব্লকের ২নং রোডের মা মঞ্জিলের মৃত আবুল বরকতের ছেলে মুস্তাফিজুর রহমান ওরফে আফজাল (৪৫), নগরীর পাঠানটুলার  (শ্রাবণী আবাসিক এলাকা) মৃত আব্দুল হাকিমের ছেলে সাগর মিয়া (৪৫)।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ নভেম্বর রাত সোয়া ৯টার দিকে শাহপরাণ থানার সুরমা বাইপাস সড়কের হৈরখাল ব্রিজ (বিকেএসপি সংলগ্ন) এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৬০ থেকে ৭০ জন নেতাকর্মী ও সহযোগী দেশীয় অস্ত্র, বাঁশের লাঠি, কাঠের বাটাম ও ইটের টুকরো নিয়ে জড়ো হন। তারা সুরমা বাইপাস হয়ে মুরাদপুর পয়েন্টের দিকে যাওয়ার পথে সরকারবিরোধী উসকানিমূলক স্লোগান দিয়ে সড়ক অবরোধ করেন এবং চলাচলরত যানবাহনে ভাঙচুর চালিয়ে নাশকতার সৃষ্টি করেন।

Manual2 Ad Code

 

এ ঘটনায় ২১ নভেম্বর শাহপরাণ (রহ.) থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে ইয়ামিন ও রিফাতকে গ্রেপ্তার করা হয়েছে।

 

এদিকে, রোববার রাতে অভিযান চালিয়ে নগরীর আম্বরখানা এলাকা থেকে গত ৬ নভেম্বর কোতয়ালী মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলায় তদন্তে সন্দিগ্ধ আসামী হিসেবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ২ কর্মীকে গ্রেফতার করে পুলিশ।

Manual8 Ad Code

 

Manual4 Ad Code

আফজাল হোসেন বলেন, গ্রেপ্তারকৃতদের ইতিমধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code