নিজের মৃত্যুর বদলা নিতে ফিরে এসেছে ওম পুরির আত্মা!

প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০১৭

নিজের মৃত্যুর বদলা নিতে ফিরে এসেছে ওম পুরির আত্মা!

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক :: ভারতের শক্তিমান অভিনেতা ওম পুরি গত ৬ জানুয়ারি মারা গেছেন। হঠাৎ তার এই অস্বাভাবিক মৃত্যু মেনে নিতে পারেনি তার ভক্তরা।

Manual8 Ad Code

ওম পুরি নিজেও তার মৃত্যু মেনে নিতে পারেননি। আর তাই বদলা নিতে ফিরে এসেছে তার আত্মা! এমন ঘটনার জন্ম দিয়েছে পাক সংবাদ চ্যানেল বোল।

Manual1 Ad Code

চ্যানেলের দাবি ছিল, তার মৃত্যু স্বাভাবিক নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের যৌথ ষড়যন্ত্রেই খুন হয়েছেন ওম পুরি। এবার আরও একধাপ এগিয়ে অদ্ভুত এক খবর তুলে ধরল তারা। চ্যানেলের সঞ্চালক জানাচ্ছেন, ওম পুরি ভূত ঘুরে বেড়াচ্ছে।

Manual5 Ad Code

পাকিস্তানের বোল চ্যানেলের সঞ্চালক একটি আধ ঘণ্টার অনুষ্ঠানে মন্তব্য করেছিলেন, মুসলিম সম্প্রদায়ের প্রতি সহানুভূতি দেখানোর কারণেই নাকি খুন করা হল ওম পুরিকে। তাদের দাবি, এই চ্যানেলই প্রথমবার জানিয়েছিল যে ওম পুরির মৃত্যু স্বাভাবিক নয়। প্রয়াত অভিনেতার ঘাড়ে চোটের প্রমাণ পাওয়া গেছে। নিজেদের সপক্ষে যুক্তিও খাড়া করেছিল তারা।

Manual6 Ad Code

যদিও ওম পুরির ময়নাতদন্তের পর মুম্বাই পুলিশও জানিয়েছিল তার মৃত্যু স্বাভাবিক নয়। তবে এবার সব যুক্তি ছাপিয়ে গেল চ্যানেলটি। একটি ভিডিও ক্লিপ তুলে ধরে তারা জানায়, ওম পুরির আত্মা এখনও ঘুরে বেড়াচ্ছে। অজিত দোভালকে খুঁজছে। যার ষড়যন্ত্রেই তার প্রাণ গিয়েছিল। বদলা নিতে চান তিনি।

বিখ্যাত অভিনেতাকে নিয়ে এমন ঠাট্টা একেবারেই মেনে নিতে পারেনি ভারতীয় সংবাদমাধ্যম। পাক চ্যানেলের মুখোশ টেনে খুলে দিতে ভিডিও ফুটেজটি খতিয়ে দেখা হয়। আর তারপরই সত্যিটা সামনে আসে। দেখা যায়, ভিডিওর ডানদিকে উপরে জ্বলজ্বল করছে ফুটেজটির দিনক্ষণ। সেটি আসলে ২০১৩ সালের ভিডিও। যেখানে সাদা পাঞ্জাবি পরে এক ব্যক্তিকে অন্ধকারে হেঁটে আসতে দেখা যাচ্ছে। ২০১৭-র জানুয়ারিতে প্রয়াত হয়েছেন ওম পুরি। তাই এই ভিডিওকে সম্পূর্ণ মিথ্যা দাবি করে ভারতীয় সংবাদ মাধ্যম।

কিন্তু ওম পুরির মৃত্যু রহস্য নিয়ে ভারতকে নতুন করে উসকে দিতে কোনও খামতি রাখছে না পাকিস্তান।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code