নিরামিষ খাবারে নিয়মিত হচ্ছেন সানি

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৬

নিরামিষ খাবারে নিয়মিত হচ্ছেন সানি

Manual2 Ad Code

sunny-leone-sexy-wallpaperবিনোদন ডেস্ক :: বেশ কিছুদিন যাবত নাকি অসুস্থ বলিউডের বিতর্কিত অভিনেত্রী সানি লিওন। চিকিৎসকের পরামর্শে অ্যালকোহল ছেড়েছেন তিনি। এবার নাকি আমিষ জাতীয় খাবার থেকেও দূরে থাকার নির্দেশ পেয়েছেন আলোচিত এই তারকা। এমনটিই তিনি জানালেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে।

Manual6 Ad Code

৩৫ বছরের এই অভিনেত্রী তার ট্যুইটারে লিখেছেন, ‘চিকিৎসকের পরামর্শ অনুসারে এখন থেকে নিরামিষ খাবারই খেতে হবে এবং অ্যালকোহল, দুগ্ধ জাতীয় খাবার এবং মশলাদার খাবার খাওয়া এক্কেবারে মানা।’ সানি জানিয়েছেন, তার রক্তে সংক্রমণ দেখা দিয়েছে। তার শরীরে উষ্ণতা বৃদ্ধি পেয়েছে। আর সেই কারণেই তাকে শুধুমাত্র বিস্বাদ চা খেতে হচ্ছে।

Manual7 Ad Code

এছাড়াও সানি জানালেন, চৈনিক চিকিৎসাবিদ্যায় আস্থা রাখেন। সেই চিকিৎসার সাহায্য গ্রহণ করেছেন তিনি। সেই মত নিরামিষ খাবারে নিয়মিত হচ্ছেন সানি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code