নির্বাচন নিয়ে সংলাপের কোনো প্রয়োজন নেই : খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, জুন ২৪, ২০১৮

নির্বাচন নিয়ে সংলাপের কোনো প্রয়োজন নেই : খাদ্যমন্ত্রী

Manual3 Ad Code

আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য পরিবেশে অনুষ্ঠিত হবে। এই নির্বাচন নিয়ে সংলাপের প্রয়োজন নেই। ইচ্ছে হলে কোন দল এই নির্বাচনে অংশ গ্রহণ করবে, আর ইচ্ছে না হলে করবে না। এটা সেই রাজনৈতিক দলের বিষয়। বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

Manual6 Ad Code

রোববার (২৪ জুন) কেরাণীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের সাহাপুর মাদরাসা প্রাঙ্গণে ঢাকা-২ আসনের সংসদ সদস্যের কার্যক্রম পরিচালনা সমন্বয় কমিটির রোহিতপুর শাখা আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসবকথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কি পারবেন না সেটা আদালতের বিষয়। সেখানে আমাদের কোনো হাত নেই। আমরা আদালতের সিদ্ধান্তই মেনে নেব।

Manual8 Ad Code

তিনি বলেন, আমরা সকলের অংশগ্রহণমূলক নির্বাচন চাই। তবে সংসদে যাদের অবস্থান নেই তাদের নির্বাচনকালীন সরকারের দায়িত্বে আসারও কোনো সুযোগ নেই। সে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই থাকবেন নির্বাচনকালীন সরকার প্রধান। কাজেই নির্বাচন নিয়ে সংলাপের কোনো প্রয়োজন নেই।

বিএনপি দলটিকে উদ্দেশ্য করে খাদ্যমন্ত্রী বলেন, আন্দোলনের হুমকি দিয়ে লাভ নেই। আন্দোলনের নামে আবার যদি আগের মত জ্বালাও-পোড়াও কিংবা আগুন সন্ত্রাসের মত কোনো পথ বিএনপি বেছে নেয় তবে জনগণকে সঙ্গে নিয়ে তাদের কঠিন জবাব দেওয়া হবে।

Manual1 Ad Code

খাদ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময় দেশের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে। অতীতের কোনো সরকার এত উন্নয়নমূলক কাজ করে নাই। এ সরকারের আমলে দেশের উৎপাদন বেড়েছে। মানুষের আয় রোজগার বেড়েছে। গড় আয়ু বেড়েছে। আর কমেছে মাতৃ-মৃত্যুর হার। যে কারণে বিশ্বের ১০জন নেতার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন।

Manual6 Ad Code

আওয়ামী লীগ নেতা নূরুল হুদা সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা জেলা যুবলীগ সভাপতি শফিউল আযম খান বারকুর, আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ইউসুফ আলী চৌধুরী সেলিম, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সিদ্দিক, রোহিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলী, সাবেক চেয়ারম্যান মো.সলিম উল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code