নির্বাচন প্রসঙ্গে নিজের বক্তব্যে মেননের দুঃখপ্রকাশ, সন্তুষ্ট ১৪ দল

প্রকাশিত: ৩:৫৯ পূর্বাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৯

নির্বাচন প্রসঙ্গে নিজের বক্তব্যে মেননের দুঃখপ্রকাশ, সন্তুষ্ট ১৪ দল

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক : বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে দলীয় সভায় নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। ১৪ দলীয় জোট মেননের ব্যাখ্যায় সন্তুষ্ট হয়েছে।

Manual3 Ad Code

 

সোমবার (২৮ অক্টোবর) রাজধানীতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের বাসায় কেন্দ্রীয় ১৪ দলের এক সভা শেষে এ কথা জানিয়েছেন জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

 

তিনি সাংবাদিকদের বলেন, ‘সাম্প্রতিক সময়ে ১৪ দলের শরিক দলের নেতা ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের একটি বক্তব্যকে কেন্দ্র করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল। আমরা সে বিষয়ে ব্যাখ্যা চেয়ে তাকে চিঠি দিয়েছিলাম। তিনি নির্বাচন নিয়ে ১৪ দলের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন। তারপর তিনি তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। আমরা তার জবাবে সন্তুষ্ট হয়েছি। যে বিতর্ক সৃষ্টি হয়েছিল তার অবসান ঘটেছে।’

Manual8 Ad Code

 

Manual3 Ad Code

নাসিম বলেন, ‘১৪ দল একটি আদর্শিক জোট। ১৪ দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করেছে। দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে। জননেত্রী শেখ হাসিনা নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে উন্নয়ন এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা সামাজিক অপরাধগুলোর বিরুদ্ধে লড়াই করছি। সম্প্রতি নুসরাত হত্যাকাণ্ডের দ্রুত বিচারের মধ্যে দিয়ে তা প্রমাণিত হয়েছে। সব ক্ষেত্রে ১৪ দল শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে।’

 

Manual7 Ad Code

সম্প্রতি ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা সম্মেলনে নির্বাচন সঙ্গে রাশেদ খান মেনন বলেছিলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষ ভোটকেন্দ্রে যায়নি। এর বড় সাক্ষী আমি নিজেই। আজ মানুষ তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত।’

 

মেননের এ বক্তব্য নিয়ে সৃষ্ট রাজনৈতিক বিতর্কের প্রক্ষিতে ১৪ দলের পক্ষ থেকে মেননের কাছে স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হয়। মেননের ব্যাখ্যা নিয়ে ১৪ দল বিস্তারিত আলোচনা হয়েছে। আলোচনার পরিপ্রেক্ষিতে মেনন ১৪ দলের নির্বাচন-সংক্রান্ত বিশ্লেষণের সঙ্গে সম্পূর্ণ ঐক্যমত পোষণ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code