সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০১৮
বিএনপি ও ২৩ দলীয় জোটের অগ্নি, সন্ত্রাস, নৈরাজ্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের প্রতিবাদে কানাইঘাটে মিছিল ও পথসভা করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় কাউন্সিলর আজাদুর রহমান আজাদ বলয় সমর্থিত কানাইঘাট উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের উদ্যোগে এ বিক্ষোভ মিছিলটি বের করা হয়।
মিছিলটি কানাইঘাট বাজার সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার ত্রিমোহনী পয়েন্টে এসে এক পথসভায় মিলিত হয়।
সভায় উপজেলা যুবলীগের আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম মাহবুবুল আম্বিয়ার পরিচালনায় প্রদান অতিথির বক্তব্য রাখেন, জেলা যুবলীগের অন্যতম সদস্য ও কানাইঘাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মাসুক আহমদ।
উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা আজমল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল ওদুদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম মস্তফা রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক মনির উদ্দিন বুলবুল, পৌর যুবলীগের আহ্বায়ক জামাল উদ্দিন সেলিম, যুবলীগ নেতা নাজমুল ইসলাম, সেবুল আহমদ, ছয়ফুল আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি এম. আক্তার হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি নোমান আহমদ রোমান, সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান সহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।
Design and developed by ওয়েব হোম বিডি