সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০১৯
বিরোধী রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, কারচুপির মাধ্যমে সংবিধান লঙ্ঘন করে এই সরকার প্রহসনের নির্বাচন করেছে। এতে সুস্পষ্ট সংবিধান লঙ্ঘন হয়েছে। এর মাধ্যমে সাংবিধানিক সংকট সৃষ্টি হতে পারে।
শনিবার (০৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ড. কামাল বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হয়েছেন বলে দাবি করেছেন তারা আসলে নির্বাচিত নয়; যে গেজেট প্রকাশ করা হয়েছে তা অবৈধ। আমরা ইতিপূর্বে এই নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি এবং আজও করছি।’
ড. কামাল বলেন, ‘বিরূপ পরিস্থিতির মধ্যেও আমাদের দুই প্রার্থীর জয় লাভ করেছেন, সেটি বড় অর্জন। গণফোরামের নির্বাচিত দুই সংসদ সদস্য শপথর ব্যাপারে আমরা ইতিবাচক। এই শপথ নেওয়ায় ঐক্যফ্রন্টে কোনো ফাটল ধরবে না।’
এসময় তিনি দ্রুত নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠনের দাবি করেন।
Design and developed by ওয়েব হোম বিডি