নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেলো একই পরিবারের ৩ জনের

প্রকাশিত: ১:৩৯ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০২০

নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেলো একই পরিবারের ৩ জনের

Manual5 Ad Code

গোপালগঞ্জ সংবাদদাতা : গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ড্রাইভারসহ আরো দুইজন।

 

Manual7 Ad Code

বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর পৌনে ৪টার দিকে কাশিয়ানীর রেলওয়ে ফ্লাইওভারের ওপর এই দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- খুলনার দিঘলিয়া থানার মোল্লাডাঙ্গা গ্রামের সিঙ্গাপুর প্রবাসী এমদাদুল হক, তার বাবা জিয়ারুল হক এবং ভগ্নিপতি নড়াইলের কালিয়ার সাজ্জাদ মোল্লা।

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

আহতরা হলেন- খুলনার তেরখাদা থানার কাটেঙ্গা গ্রামের আলামিন ও ড্রাইভার বাগেরহাটের চিতলমারী উপজেলার পিপড়াডাঙ্গা গ্রামের শামীম। আহত ড্রাইভারকে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

হাইওয়ে থানার ওসি মো. আতাউর রহমান জানান, সিঙ্গাপুর প্রবাসী এমদাদুল একটি প্রাইভেটকার ভাড়া করে রাতে ঢাকা বিমানবন্দর থেকে খুলনায় তাদের বাড়ি যাচ্ছিলেন। ভোর পৌনে চারটার দিকে তাদের বহনকারী প্রাইভেটকারটি কাশিয়ানীর রেলওয়ে ফ্লাইওভারের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং-এর সঙ্গে ধাক্কা লাগে।

Manual2 Ad Code

 

এতে ঘটনাস্থলেই একই পরিবারের তিনজন নিহত হন এবং অপর দুইজন আহত হয়। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code