নেতাকর্মীদের নি:শর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানালেন লুনা

প্রকাশিত: ১:২২ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০১৮

নেতাকর্মীদের নি:শর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানালেন লুনা

Manual5 Ad Code

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জননেতা এম ইলিয়াস আলী’র সহধর্মীনী তাহসিনা রুশদীর লুনা এক বিবৃতিতে ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলার বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদের নিঃশর্ত মুক্তির দাবী জানান।

শনিবার এক বিবৃতিতে তিনি ওসমানীনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম (ইসলাম), উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুর রউফ আব্দুল, উসমানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার আহমদ বকুল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আহবাবুল হোসেন, ফজল আহমদ জনি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রায়হান আহমদ, যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান ও মনসুর আহমদ চৌধুরী, সিলেট জেলা জাসাসের সদস্য তছির মিয়া, পশ্চিম পৈলনপুর যুবদল নেতা হারুন মিয়া ও নুর আলম খোকনকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

Manual6 Ad Code

তিনি অনতিবিলম্বে তাঁদের নিঃশর্তে মুক্তির দাবী ও পুলিশী হয়রানী বন্ধের আহবান জানান।

এদিকে অপর এক বার্তায় তিনি বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলতাব আলী মেম্বার, খাজাঞ্চি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ আহমদ মেম্বার ও অলংকারী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবু সুফিয়ানসহ গ্রেফতারকৃত বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান।

Manual6 Ad Code

তিনি বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও জননেতা এম.ইলিয়াস আলীকে জনতার মাঝে ফিরিয়ে দেওয়ার আহবান জানিয়ে বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পুলিশী হয়রানী বন্ধ করতে হবে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code