নেতৃত্বে যারাই আসুক মিলেমিশে কাজ করার আহ্বান ছাত্রলীগ সভাপতির

প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২১

নেতৃত্বে যারাই আসুক মিলেমিশে কাজ করার আহ্বান ছাত্রলীগ সভাপতির

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক : ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, সিলেট জেলা ও মহানগরে নেতৃত্বে যারাই আসুক সবাই মিলেমিশে কাজ করতে হবে।

Manual8 Ad Code

 

শনিবার (১৩ মার্চ) সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কর্মীসভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন জয়।

 

তিনি বলেন, নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না করে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমি দেখেছি অনেকেই আমার এবং সাধারণ সম্পাদক লেখকের ছবি দিয়ে পৃথক পৃথক ব্যানার-ফেস্টুন বানিয়ে টাঙিয়েছেন। এসব করবেন না। আর কখনই গ্রুপিংকে প্রশ্রয় দিবেন না।

 

আরও পড়ুন : শাহজালাল (রহ.)’র মাজার জিয়ারত করলেন জয়-লেখক

Manual1 Ad Code

 

ছাত্রলীগের সভাপতি জয় আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। তিনি বাংলাদেশের উন্নয়নে দিনরাত কাজ করে যাচ্ছেন। তবে বঙ্গবন্ধুর কন্যা, দশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এমন উন্নয়নের বিরোধিতা করছে জামায়াত শিবিরের প্রেতাত্মারা। তাঁরা আল জাজিরার মাধ্যমে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তবে দেশের মানুষ বুঝে শেখ হাসিনার বিপল্প নেই। সেজন্য দেশের মানুষ তাদের প্রতিহত করছে। ভবিষ্যৎতেও করবে।

 

Manual6 Ad Code

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বরত্ন উল্লেখ করে জয় আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দশরত্ন থেকে বিশ্বরত্ন হিসেবে খ্যাতি লাভ করেছেন। এজন্য বাংলাদেশে ছাত্রলীগের সকল নেতাকর্মীদের নিয়ে বিশ্বরত্ন শেখ হাসিনাকে সংবর্ধনা দেয়া হবে।

 

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code