নৈশপ্রহরী হত্যা মামলায় ৩ ডাকাতের যাবজ্জীবন

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৯

নৈশপ্রহরী হত্যা মামলায় ৩ ডাকাতের যাবজ্জীবন

Manual7 Ad Code

পটুয়াখালীতে আবদুল কাদের সিকদার নামের এক নৈশপ্রহরীকে হত্যা মামলায় ডাকাত দলের তিন সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

Manual8 Ad Code

একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।বৃহস্পতিবার সকালে পটুয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক মো. শহিদুল্লাহ এ রায় দেন।

সাজাপ্রাপ্ত তিন আসামি হলেন মো. নুর ইসলাম ওরফে জাকির(৩০), বিপ্লব বাড়ৈ (৩০) ও মো. বারেক সিকদার (২৮)। অপর আসামি মো. ইদ্রিস ভূঁইয়াকে(২৮) বেকসুর খালাস দেয়া হয়েছে।

Manual3 Ad Code

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, পটুয়াখালী পৌর শহরের কলতলা বাজারে ২০১২ সালের ২৬ নভেম্বর রাতে ডাকাতদের হাতে খুন হন নৈশপ্রহরী আবদুল কাদের সিকদার।

Manual3 Ad Code

ঘটনার দিন রাতে কাদের সিকদার কলতলা বাজারে দায়িত্বরত ছিলেন। এসময় একদল ডাকাত বাজারে ডাকাতি করতে আসলে কাদের তাদের দেখে ফেলেন এবং ডাকাতিতে বাধা দেন।

Manual4 Ad Code

ডাকাতরা তাকে কুপিয়ে হত্যা নিশ্চিত করে রাস্তার ওপর ফেলে রেখে যায়। এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে জহিরুল ইসলাম বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেন।

পরবর্তীতে তদন্ত করে পুলিশ সন্দেহভাজন আসামিদের গ্রেপ্তার করে। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আজ তিন আসামিকে যাবজ্জীবন এবং একজনকে খালাস দেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code