সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, নভেম্বর ৪, ২০১৮
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, আসন্ন নির্বাচনে নৌকার বিজয়ে শক্তিশালী হবে আওয়ামী লীগ, আর দূর্বল হবে বিএনপি-জামায়াতসহ সকল ষড়যন্ত্রকারীরা।
নৌকার বিজয়ে নিজেদের কাঙ্খিত উন্নয়ন পাবেন বাঙালী জাতি উল্লেখ করে সাবেক সাংসদ বলেন, আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার শত ষড়যন্ত্র প্রতিহত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে দেশ আজ রয়েছে উন্নয়নের মহাসড়কে। বিএনপি-জামায়াতসহ দেশী-বিদেশী সকল ষড়যন্ত্রকারীরা বাঁধাগ্রস্থ করতে পারেনি বাংলাদেশের উন্নয়ন ও নেতৃত্ব শূন্য করতে পারেনি আওয়ামী লীগের।
তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যহত রাখতে ঐক্যবদ্ধভাবে মানুষের ঘরে ঘরে গিয়ে সরকারের বাস্তবায়িত উন্নয়নমূলক কর্মকান্ড নৌকায় ভোট চেয়ে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে তৃণমূলসহ সর্বস্তরের নেতাকর্মীদেরকে কাজ করতে হবে। আর আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হলে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
শনিবার সন্ধ্যায় ‘জেলহত্যা দিবস’ উপলক্ষে সিলেটের বিশ্বনাথে উপজেলার দেওকলস ইউনিয়নের আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
সভায় বক্তারা সিলেট-২ আসনের উন্নয়ন ও প্রবাসীদের স্বার্থরক্ষার জন্য আসন্ন নির্বাচনে আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী’কে নৌকা প্রতিকে ভোট দিয়ে নির্বাচিত করে আসনটি প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য সর্বস্তরের মানুষের প্রতি উদার্থ আহবান করেন।
দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মোমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন রুপন ও যুগ্ম সম্পাদক জাফর ইকবাল জুনেদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন হোসেন, উপদেষ্ঠা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি হরমুজ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, সহ সভাপতি সমছু মিয়া, মোঃ আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, মকদ্দছ আলী, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব আফছর আজিজ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শামছুল ইসলাম মিলন, যুবলীগ নেতা অ্যাডভোকেট সায়েদ আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন জালিল উল্লাহ ও স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মাসুক রাব্বানী।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম জুয়েল, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শাখাওয়াত হোসেন, কার্যনির্বাহী সদস্য আহমদ আলী, আনোয়ার মিয়া, নিজাম উদ্দিন, আওয়ামী লীগ নেতা আবদুর রুপ, সুলতান আহমদ, ইয়াসিন আলী, আবু বক্কর ফয়ছল, আপ্তাব আলী, ফরিদ উদ্দিন, সিতাব আলী, শাখাওয়াত হোসেন, নিশি পাল, আবদুর রকিব, ছিকন্দর আলী, জিলু মিয়া, নজরুল ইসলাম, আবদুল জলিল, প্রবাসী ফলিক চৌধুরী, মোদাব্বির আলী কলা মিয়া, উপজেলা কৃষক লীগের সভাপতি ছুরাব আলী, সাধারণ সম্পাদক আবদুল হান্নান বদরুল, যুগ্ম সম্পাদক কাছা মিয়া মেম্বার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, সহ সভাপতি সুন্দর আলী, সাংগঠনিক সম্পাদক আরান দে প্রমুখসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Design and developed by ওয়েব হোম বিডি