সিলেট ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৮
নাটোরে পঞ্চম শ্রেণির ছাত্রী মায়া ধর্ষণ ও হত্যা মামলার রায়ে দুই যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৮ এপ্রিল) দুপুরে নাটোরের শিশু আদালতের বিচারক মোহাম্মদ হাসানুজ্জামান আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন মোবারক হোসেন কালু ও মো. মিঠুন।
নাটোর কোর্টের পিপি সিরাজুল ইসলাম জানান, ২০১৫ সালের ২৭ জুলাই নাটোরের নলডাঙ্গা উপজেলার ইয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী মায়া নিখোঁজ হয়।
পরে পরিবারের লোকজন স্থানীয় বারনই নদীর ধারের একটি আম বাগান থেকে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় মায়ার বাবা জহুরুল ইসলাম বাদি হয়ে মামলা করলে পুলিশ আসামিদের আটক করে।
পরে আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিলে আদালত এ রায় দেন।
Design and developed by ওয়েব হোম বিডি