‘পদ্মাবত’ মুক্তির জেরে গুজরাটে তাণ্ডব

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০১৮

‘পদ্মাবত’ মুক্তির জেরে গুজরাটে তাণ্ডব

Manual3 Ad Code

মুক্তির আগেই নানা বির্তকের জন্ম দিয়েছিল সঞ্জয় লীলা বানসালির নব-নির্মিত ছবি ‘পদ্মাবত’। বির্তকিত বিভিন্ন দৃশ্যের কারণে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং হরিয়ানা সরকার তাদের রাজ্যে ‘পদ্মাবত’ ছবিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল।

Manual4 Ad Code

‘পদ্মাবত’ থেকে ২৬টি দৃশ্য কর্তন এবং নাম পরিবর্তনের শর্ত মানার পরও চার রাজ্যের এমন সিদ্ধান্তের বিপক্ষে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় ছবিটির প্রযোজক সংস্থা। পরে আদালত রায় দেয় যে, সব রাজ্যেই মুক্তি দিতে হবে ‘পদ্মাবত’। এমনকী, এসব রাজ্যে যে সকল দর্শক ‘পদ্মাবত’ দেখতে হলে যাবেন, তাদের ‍সুরক্ষার দায়িত্ব নেবে পুলিশ।

Manual4 Ad Code

হাইকোর্টের এমন রায়ের পর নির্মাতা সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবত’ ছবির মুক্তির সকল বাধাই কেটে যায়। কিন্তু তাতে খুশি হতে পারেনি গুজরাটের রাজপুত সেনারা। ‘পদ্মাবত’ মুক্তির পক্ষে হাইকোর্টের দেয়া শেষ রায়ের দিন পেরোতেই মঙ্গলবার রাত থেকে সেখানে তাণ্ডব চালায় রাজপুতরা। আহমেদাবাদে কমপক্ষে ২০০টি গাড়ি ও আটটি দোকান ভেঙে তছনছ করে দিয়েছে তারা। আগুন দেয়া হয়েছে আরও কমপক্ষে ৫০টি যানবাহনে।

Manual4 Ad Code

"/

এই সময় বিক্ষোপকারীরা গুজরাটের যে পাঁচটি মাল্টিপ্লেক্স ‘পদ্মাবত’ মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছিল, অস্ত্র নিয়ে সেসব হলেও চালানো হয়েছে নানা তাণ্ডব। আগুন ধরিয়ে দেয়া হয় সে সকল মাল্টিপ্লেক্সেও। মাল্টিপ্লেক্সগুলিতে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে বলে গুজরাট সরকার দাবি করলেও সিসিটিভির ফুটেজে দেখা গেছে, কীভাবে নিজেদের হাতে আইন তুলে নিয়েছেন বিক্ষোভকারীরা। মাল্টিপ্লেক্সগুলির আগুন নেভাতে সেখানে ছুটে যায় আহমেদাবাদের দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা।

উল্লেখ্য, শুরু থেকেই ‘পদ্মাবত’ ছবির বিরোধিতা করে আসছে গুজরাটের রাজপুত সেনারা। তাদের সঙ্গে ছিলেন করণি সেনারাও। বরাবরই তাদের অভিযোগ, ছবিতে ভারতের বহু বছরের পুরনো ইতিহাসকে বিকৃত করা হয়েছে এবং রাণী পদ্মিনীর চরিত্রকে খাটো করে দেখানো হয়েছে। ছবির এই বিতর্কিত চরিত্র ‘রাণী পদ্মাবতী’র ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা পাডুকোন। এই ছবিতে আরো অভিনয় করেছেন রণবীর সিং ও শহিদ কাপুর।

Manual6 Ad Code

আগামীকাল বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) মুক্তি পাচ্ছে বিতর্কিত এই ছবিটি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code