পদ্মা সেতু নির্মাণ শেষ হলে শিবচর হবে দ্বিতীয় সিঙ্গাপুর : সেতুমন্ত্রী

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০১৬

পদ্মা সেতু নির্মাণ শেষ হলে শিবচর হবে দ্বিতীয় সিঙ্গাপুর : সেতুমন্ত্রী

Manual3 Ad Code

images (1)

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: পদ্মা সেতুর ৩৭ শতাংশ কাজ শেষ হয়েছে জানিয়ে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু নির্মাণ শেষ হলে শিবচর হবে দ্বিতীয় সিঙ্গাপুর। এখানে প্রতিষ্ঠিত হবে বিভিন্ন ধরনের শিল্প কলকারখানা। বুধবার দুপুরে মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর নির্মাণ কাজ পরিদর্শদনে গিয়ে তিনি এ সব কথা বলেন।

Manual6 Ad Code

ওবায়দুল কাদের বলেন, এ পর্যন্ত ৩৭টি পাইলিং বসানো হয়েছে। আগামী ডিসেম্বরে পদ্মাসেতুর পিলারের উপর ২টি স্প্যান বসানো হবে। এর পরেই সেতুর দৃশ্যমান কাজ দেখা যাবে।

শিচরের শেখ ফজিলাতুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, শিবচরের চরজানাজাতে নির্মিত হবে আন্তর্জাতিক মানের বিমানবন্দর।

এ সময় তিনি শিবচরের বাখরের কান্দি এলাকায় পদ্মা সেতু সংযোগ সড়কে একটি নবনির্মিত সেতুর উদ্বোধন করেন। এছাড়াও তিনি শিবচর উপজেলা বিভিন্ন উন্নয়ন কাজ ঘুরে দেখেন।

Manual7 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন- মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য নুর-ই-আলম চৌধুরী লিটন, পদ্মা সেতুর প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম, মাদারীপুর জেলা প্রশাসক কামাল উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার সরোয়ার হোসেন ও শিবচর উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসেন প্রমুখ।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code