পপির আইটেম গানের শুটিংয়ে নৌমন্ত্রী শাজাহান

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৮

পপির আইটেম গানের শুটিংয়ে নৌমন্ত্রী শাজাহান

Manual4 Ad Code

সাদেক সিদ্দিকীর ছবি ‘সাহসী যোদ্ধা’র আইটেম গানের শুটিং চলছিল এফডিসির ৮ নম্বর ফ্লোরে। এই শুটিংয়ের সময় সেখানে উপস্থিত ছিলেন নৌমন্ত্রী শাজাহান খান। পপির আইটেম গানের শুটিংয়ের মধ্যে মন্ত্রীর আগমন বাড়তি চাঞ্চল্য সৃষ্টি করে।

ছবিটির পরিচালক সাদেক সিদ্দিকীর আমন্ত্রণেই মন্ত্রী শুটিং সেটে এসেছিলেন, বলে জানা গেছে।

Manual6 Ad Code

এইব্যাপারে সাদেক সিদ্দিকী বলেছেন, ‘শাজাহান খান আমার বন্ধু মানুষ। আমরা দীর্ঘদিন ধরে একসঙ্গে রাজনীতি করি। আমার ছবির শুটিং দেখার জন্য দাওয়াত করেছিলাম বন্ধুকে।’

Manual4 Ad Code

তিনি আরো বলেন, ‘এখানে তিনি মন্ত্রী হিসেবে আসেননি। এসেছেন শুধুই আমরা বন্ধু হিসেবে। তা ছাড়া শাজাহান খান যেকোনো কালচারাল অনুষ্ঠান অনেক পছন্দ করেন। অনেক শিল্পমনা মানুষ, গতকাল আমাদের শুটিংয়ে অনেকটা সময় কাটিয়েছেন, এনজয় করেছেন। বন্ধুকে শুটিংয়ে পেয়ে আমারও ভালো লেগেছে।’

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code