পরকিয়ার জেরে চুনারুঘাটে মহিন্দ্রা হত্যা

প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, জুন ৫, ২০২২

পরকিয়ার জেরে চুনারুঘাটে মহিন্দ্রা হত্যা

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের চুনারুঘাটে মহিন্দ্র মালাকার (২৫) হত্যাকাণ্ডের মূলহোতা মধু মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব)।

 

এরআগে, বিগত ২০১৮ সালের ৩ অক্টোরর চুনারুঘাট থানাধীন ৮নং সাটিয়াজুরি ইউপিস্থ খোয়াই নদীর পূর্ব পারে যমুনাঘাট নামক স্থানে হত্যাকাণ্ডের শিকার হন মহিন্দ্র মালাকার।

 

Manual4 Ad Code

এ ঘটনার পরদিন (৪ অক্টোবর) চুনারুঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের পিতা মনোরঞ্জন মালাকার (যার নং-০৫ তারিখ ৪ অক্টোবর ২০১৮)। এরপর দীর্ঘ তিন বছরেও হত্যার রহস্য উদঘাটন হয়নি।

 

Manual3 Ad Code

অবশেষে ছায়া তদন্তে নামে র‌্যাব-৯ এর আওতাধীন শ্রীমঙ্গল ক্যাম্প’র র‌্যাব সদস্যরা।

 

এক পর্যায়ে শনিবার (০৪ জুন) রাত সাড়ে ১০টায় হবিগঞ্জের সদর থানাধীন বড়বহুলা গ্রাম থেকে হত্যাকান্ডের মূলহোতা মধু মিয়াকে (৩৫) গ্রেফতার করে র‌্যাব। ওই গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে।

 

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়- বিগত ২০১৮ সালের ৩ অক্টোবর চুনারুঘাট থানাধীন ৮নং সাটিয়াজুরি ইউপিস্থ খোয়াই নদীর পূর্ব পারে যমুনাঘাট নামক স্থানে খোয়াইনদীর পাড়ে ঢালু জায়গায় মহিন্দ্র মালাকার (২৫) নামের এক ব্যক্তিকে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্ত। পরদিন নিহতের পিতা বাদী হয়ে চুনারুঘাট থানা হত্যা মামলা দায়ের করেন। ঘটনার তিন বছর পর হত্যা রহস্য উদঘাটন করে মূলহোতাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব।

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

র‌্যাব জানায়, মামলাটির ছায়া তদন্তে ও জিজ্ঞাসাবাদে জানা যায়- উক্ত আসামীর নেতৃত্বে এই হত্যাকান্ড সংঘটিত হয় বলে স্বীকার করেছে। হত্যার কারণ হিসেবে সে জানায়, এক যুবতী নারীর সাথে পরকিয়ার জেরে মৃত ভিকটিমের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে লাঠি দিয়ে মাথায় ও শরীরে আঘাত করা হয়। পরবতীতে ভিকটিমের মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থলে লাশ ফেলে পালিয়ে যায়।

 

গ্রেপ্তারকৃত মধু মিয়াকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code