পরকীয়া জরিপ : পুরুষদের শরীরের বিশেষ লক্ষণই বলে দেবে !

প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৬

পরকীয়া জরিপ : পুরুষদের শরীরের বিশেষ লক্ষণই বলে দেবে !

Manual7 Ad Code

download-2

অনলাইন ডেস্ক :: বিয়ের বাইরেও প্রেম আসে অনেকের জীবনেই। মানুষ জড়িয়ে পড়ে বিবাহ-বহির্ভূত সম্পর্কে। কিন্তু কারা এই ধরনের সম্পর্কে জড়াবেন, তা কি কোনো মানুষের দিকে তাকিয়ে বলে দেয়া সম্ভব? একটি সাম্প্রতিক সমীক্ষার দাবি, সম্ভব।

নারীদের ক্ষেত্রে না হলেও, অন্তত পুরুষদের শরীরের একটি বিশেষ লক্ষণই নাকি বলে দিতে পারে, কোন পুরুষ নিজের স্ত্রী ছাড়াও অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়বেন।

Manual7 Ad Code

ইললিসিট এনকাউন্টার্স নামের একটি লাইফস্টাইল ম্যানেজমেন্ট গ্রুপের তরফে একটি সমীক্ষায় ১৫০০ পুরুষকে পর্যবেক্ষণ করা হয়েছে। এবং সমীক্ষার ফলাফলে দেখা গিয়েছে, পুরুষদের জুতার মাপ বা পায়ের পাতার আয়তনের সঙ্গে তাদের বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়ানোর সম্ভাবনার একটি অদ্ভূত যোগ রয়েছে। কীরকম? বলা হচ্ছে, যেসব পুরুষের পায়ের পাতার দৈর্ঘ্য বেশি, তাদের পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনাও নাকি বেশি। আরো সুনির্দিষ্টভাবে বলা হচ্ছে, যেসব পুরুষ ১০ বা তার চেয়ে বড় মাপের জুতা পরেন, তাদের বিবাহ-বহির্ভূত সম্পর্কে লিপ্ত হওয়ার সম্ভাবনা ছোট পায়ের পাতা সম্পন্ন পুরুষদের তুলনায় দ্বিগুণ।

Manual8 Ad Code

সমীক্ষার ফলাফলের বিস্তারিত বিশ্লেষণ করে সংস্থার মুখপাত্র ক্রিশ্চিয়ান গ্রান্ট জানান, ‘পরকীয়ায় লিপ্ত অধিকাংশ পুরুষের জুতার গড় মাপ ১০.৫। সমীক্ষায় আমরা দেখেছি, যেসব পুরুষ নিজের স্ত্রী ছা়ড়াও অন্য নারীর সঙ্গে সম্পর্ক রাখেন, তাদের ৮৫ শতাংশেরই জুতার মাপ ১০-এর চেয়ে বেশি।’

Manual8 Ad Code

সমীক্ষায় আরো দেখা গিয়েছে, ৭ থেকে ৯ সাইজের জুতা পরেন যেসব পুরুষ, তারা তাদের স্ত্রীয়ের প্রতি সবচেয়ে বেশি একনিষ্ঠ।

কিন্তু জুতার মাপের সঙ্গে মানুষের মানসিকতার এই সম্পর্কের কি বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে কোনো? পুরো ব্যাপারটাই তো কেমন আজগুবি বলে মনে হচ্ছে! গ্রান্ট বলছেন, ‘হ্যাঁ, অনেকের কাছেই বিষয়টা অবাস্তব বলে মনে হতে পারে। কিন্তু সমীক্ষা মিথ্যে বলে না।’ নিজের তত্ত্বের সমর্থনে গ্রান্ট তুলে ধরছেন বিল ক্লিন্টন বা টাইগার উডসের মতো ব্যক্তিত্বের দৃষ্টান্ত— যারা সকলেই বড় মাপের জুতা পরেন, এবং যাদের বিবাহ-বহির্ভূত সম্পর্ক নিয়ে প্রচুর চর্চা হয়েছে একসময়।

বিবাহিত নারীদের প্রতি সতর্কবার্তা উচ্চারণ করে গ্রান্ট  তাই বলছেন, ‘যাদের স্বামী বড় মাপের জুতা পরেন, তারা চোখে চোখে রাখুন ঘরের পুরুষটিকে। নইলে যে কোনোদিন আপনাদের মধ্যে প্রবেশ করতে পারেন কোনো দ্বিতীয় নারী।’

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code