সিলেট ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, জুন ৫, ২০১৬
বিনোদন ডেস্ক : নায়িকা পরীমনির নতুন বাসায় ৯টি তাবিজ পাওয়া গেছে ফেসবুকে জানিয়েছেন তিনি। বাড়ির দেয়ালে রঙ করানোর সময় ফার্নিচার সরাতে গিয়ে এসব চোখে পড়ে তার। পরীমনি ফেবুকে লেখেন- লাল কালি দিয়ে লেখা ৯টি তাবিজ খুঁজে পেলাম। প্রথমে দেখার পর অনেকক্ষণ হাসাহাসি করলেও বিষয়টি নিয়ে বেশ চিন্তা করছি। কারণ যেই করে থাকুক এটা একটা অপরাধমূলক কাজ।
পরীমনি ফেসবুকে আরও লেখেন- ভাইরে তাবিজ কি আর সব মালে ধরে? তাহলে তো দেশের প্রধানমন্ত্রীকে কালা যাদু দিয়ে এইসব মহিষ প্রজাতির লোক ফুঁ দিয়া উড়ায়ে দিত। আর আমি তো পরী প্রজাপতি।
এদিকে পরীমনি ক্রমশ ব্যস্ত হয়ে উঠছেন ঢাকার চলচ্চিত্রে। তার অভিনয়ে এ পর্যন্ত বেশকিছু ছবি মুক্তি পেয়েছে। আর এ ছবিগুলোর শুটিং বাংলাদেশের বিভিন্ন লোকেশনেই হয়েছে। এবারই প্রথম যৌথ প্রযোজনার ছবিতে কাজ করছেন তিনি। আর সেসূত্রে প্রথমবারের মতো দেশের বাইরে শুটিং করবেন।
দেশীয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের প্রযোজনায় বড় বাজেটের এ ছবির নাম ‘রক্ত’। গতকাল সন্ধ্যায় ছবির শুটিং এর জন্য পরীমনি কলকাতার উদ্দেশে উড়াল দিয়েছেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি