পাঁচ শতাধিক মানুষকে ফ্রি চক্ষু সেবা-ঔষধ দিল আইসিআরটি

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৩

পাঁচ শতাধিক মানুষকে ফ্রি চক্ষু সেবা-ঔষধ দিল আইসিআরটি

Manual8 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গরীব, অসহায়-দুস্থ নারী পুরুষ এবং স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ প্রায় পাঁচশত রোগীকে বিনামূল্যে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা করেছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস রেসপন্স টিম (আইসিআরটি)।

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

রবিবার উপজেলার পানিউমদা ইউনিয়ন পরিষদের হল রুমে সারাদিন ব্যাপী আইসিআরটি’র উদ্যোগে ও সুফলা স্পোর্টিং ক্লাবের সহযোগীতায় এ চক্ষুসেবা ক্যাম্পের উদ্বোধন করেন পানিউমদা ইউনিয়নের চেয়ারম্যান ইজাজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সুফলা স্পোর্টিং ক্লাবের অন্যতম উপদেষ্টা এমদাদুল হক শিপন, আব্দুল হাই, সহ-সভাপতি হেলাল আহমেদ, রুপন আহমেদ, মো. বাবলু, মো. মামুন, মো. মাহফুজ, মো: শিপন আহমেদ, মো: মুহিবুর, মাসুদ রানা রায়হান, ছোটন, এমরান, আব্দুল কালাম, ফাহিম, রাহিম প্রমুখ।

Manual1 Ad Code

দিনব্যাপী চোখের বিভিন্ন সমস্যায় আক্রান্ত রোগীদের অভিজ্ঞ ডাক্তার দ্বারা চোখের রোগ নির্ণয় করে রোগীদেরকে ফ্রি ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এর চক্ষু বিশেষজ্ঞ ডাঃ কাজী ইমানুল ইসলাম(ইমু), ডাঃ হারুনুর রশীদ, ডাঃ নিকুন্ত্য চন্দ (রুপক) সেন্টালিন রানা জরছর, র্নিঝর আব্দুলাহ। ফ্রি চক্ষুসেবা শেষে চোখে ছানীপড়া প্রায় শতাধিক রোগীকে ফ্রি অপারেশন জন্য বাছাই করা হয়।

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এসএইচ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code