পানিতে চুবিয়ে হত্যা : ২ জনের ফাঁসি, ১২ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০১৭

পানিতে চুবিয়ে হত্যা : ২ জনের  ফাঁসি, ১২ জনের যাবজ্জীবন

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বঙ্গোপসাগরে দুই জেলেকে পানিতে চুবিয়ে হত্যার দায়ে বরগুনায় দুজনকে ফাঁসির রায় দিয়েছেন আদালত।

Manual7 Ad Code

একইসঙ্গে ১২ জনকে যাবজ্জীবন ও একজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।

সোমবার দুপুরে বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু তাহের এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ডেমা-গুলিশাখালী গ্রামের মো. বাবুল মাঝি (৪৫) ও একই গ্রামের মো. রুস্তুম হাওলাদার (৫০)।

Manual1 Ad Code

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন- একই গ্রামের ফজলু হাওলাদার, খালেক, মনিরুল ইসলাম, রহিম, বাবুল, কুটি মিয়া, বাদল, হানিফ, বাশার, রিয়াজ গাজী, মো. খোকন ও সেন্টু।

Manual7 Ad Code

আর সাত বছরের দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- বরগুনার পাথরঘাটা উপজেলার কথিত রাসুল মো. হাবিবুর রহমান জমাদ্দার।

রায় শোনার পর আদালত প্রাঙ্গণে কান্নায় ভেঙে পড়েন দণ্ডপ্রাপ্তদের স্বজনেরা।

Manual7 Ad Code

এ মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন বরগুনার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আকতারুজ্জামান বাহাদুর।

আর আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট কমল কান্তি দাস ও কিছলু তালুকদার।

মামলা সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৪ ফেব্রুয়ারি বরগুনার পাথরঘাটা থেকে একটি ট্রলারে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান ১৬ জেলে। এরপর সাগরে থাকার সময় মো. হাবিবুর রহমান জমাদ্দারের মাধ্যমে মৃত মানুষকে জীবিত করা যায়, এমন বিশ্বাসে অন্য আসামিদের সহযোগিতায় আয়নাল (২৪) ও ফারুক (৪০) নামের দুই জেলেকে পানিতে ডুবিয়ে হত্যা করেন আসামিরা।

পরে ট্রলারে থাকা অন্য জেলেদের কাছে এ ঘটনার বর্ণনা শুনে ২০১০ সালের ৬ মার্চ বরগুনা সদর থানায় ১৫ জনকে আসামি করে নিহত আয়নালের বড় ভাই একটি হত্যা মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code