পার্নোর প্রেমে ইরফান

প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৬

পার্নোর প্রেমে ইরফান

Manual5 Ad Code

parineeti_sharaddhabg20161127035257বিনোদন ডেস্ক :: ইরফান খান যে বাংলা ছবি করছেন পার্নো মিত্রর সঙ্গে, সে খবরটা মিডিয়া মাধ্যমে অনেক জানা ছিল। আর না জানা থাকলে দোষের কিছু নেই। কেন না, এখানে এই না জানার পিছনে একটা কাঁটাতারের বেড়া আছে। পার্নো মিত্রর সঙ্গে ইরফান খান যে ছবিটা করছেন, সেটা বাংলাদেশে তৈরি হচ্ছে।

ছবির নাম ‘ডুব: নো বেড অফ রোজেস’। পরিচালক মোস্তাফা সরওয়ার ফারুকি। ইতিমধ্যে ছবির অনেকটা শুট করা হয়েও গিয়েছে। পার্নো আর ইরফান ছাড়াও এই ছবিতে দেখা যাবে বাংলাদেশের বিখ্যাত দুই নায়িকা নুসরাত ইমরোজ তিশা ও রোকেয়া প্রাচীকে।

Manual2 Ad Code

ফারুকি জানিয়েছেন, তার এই ছবির কেন্দ্রে রয়েছে এক মৃত্যু। পরিবারের একজনের মৃত্যু হলে বাড়িতে সবাই জড়ো হয়। সেখান থেকে গল্প এগোয় নিজের পথে। ভালোবাসা, রাগ, অভিমান- সব কিছু নিয়েই।

Manual5 Ad Code

জানা গেছে, ২০১৬ সালে শুরু হয়েছিল ছবির শুটিং। ইরফান তার ভাগের কাজটুকু করেছেন ২০১৬ সালের মার্চে ঢাকায় এসে। এবার সেই ছবি মুক্তির জন্যও প্রায় তৈরি। ঠিক করা হয়েছে, ২০১৭-র জুন মাসে মুক্তি পাবে ছবিটি। তবে কত তারিখে, তা এখনো স্থির করা হয়ে ওঠেনি।
বাকি খবরের জন্য তাই অপেক্ষাই চলুক।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code