সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০১৮
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র পাহারার নামে বিএনপি দেশে গৃহযুদ্ধের উস্কানি দিচ্ছে।’
বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর র্যাডিসন ব্লু হোটেলে এসথেটিক ডারমাটোলজিস্টদের আন্তর্জাতিক সেমিনারে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘জাতীয় এক্যফ্রন্ট ও বিএনপি নেতারা বিভিন্ন জায়গায় আক্রমণাত্মক মন্তব্য করে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। তারা বলছেন, নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে ৩শ’ থেকে ৪শ’ নেতা-কর্মী অবস্থান করবে। আমরা যদি একইভাবে আমাদের নেতা-কর্মী কেন্দ্রে অবস্থান নিতে বলি, তাহলে কি গৃহযুদ্ধ হবে না?’
তিনি বলেন, ‘বিএনপি নেতারা অবিরাম ‘অ্যাগ্রেসিভ’ (আক্রমণাত্নক) মুডে কথা-বার্তা বলছেন। অবিরাম তারা আক্রমণাত্নক ভাষায় কথা বলছেন। তারা গৃহযুদ্ধের হুমকি দিচ্ছেন।’
তিনি আরো বলেন, ‘আজকে দেশের জনগণ একটা শান্তিপূর্ণ নির্বাচন চায়। তারা অবাধ সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন চায়। বিএনপি নেতারা আক্রমণাত্নক ভাষা ব্যবহার করে নির্বাচনের সুন্দর পরিবেশটাকে নষ্ট করছেন। কেন তারা এমন করছেন?’
Design and developed by ওয়েব হোম বিডি