পায়ের ওপর দিয়ে বাস, মৃত্যুর কাছে হার মানলেন সেই নারী

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৯

পায়ের ওপর দিয়ে বাস, মৃত্যুর কাছে হার মানলেন সেই নারী

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক : রাজধানীর শান্তিনগরে বাসের চাপায় পা থেঁতলে যাওয়া নারী কানিজ ফাতেমা রুমা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

Manual1 Ad Code

 

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর দেড়টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কাছে হার মানেন তিনি। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

 

Manual1 Ad Code

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে শান্তিনগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

 

রুমার সহকর্মী আবদুল আউয়াল জানান, সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে আল মক্কা পরিবহনের একটি বাসে করে শান্তিনগর মোড়ে আসেন কানিজ ফাতেমা। নামার সময় চালক আচমকা বাসটি টান দেন। এতে রুমা সড়কে পড়ে যান। এ সময় ওই বাসের চাকা তার পায়ের ওপর দিয়ে চলে যায়। গুরুতর আহতাবস্থায় বেলা ১১টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

 

শান্তিনগরের কোয়ান্টাম ব্লাড ব্যাংকের ল্যাবে চাকরি করেন রুমা। তার বাবার নাম আবুল ইসলাম। স্বামীর নাম শফিকুল ইসলাম। শফিকুল শিক্ষকতা করেন। স্বামীর সঙ্গে তিনি দক্ষিণ ধনিয়ার শাহী মসজিদের পাশের ভাড়া বাসায় বসবাস করতেন। আজ সকালে বাবার বাসা মিরপুরের পল্লবী থেকে তিনি অফিসের উদ্দেশে বেরিয়েছিলেন।

 

Manual6 Ad Code

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

 

Manual7 Ad Code

উল্লেখ্য, গত ২৭ আগস্ট রাজধানীর বাংলামোটর এলাকায় ট্রাস্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় পা হারান কৃষ্ণা রায় (৫২) নামে এক নারী। তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) সহকারী ব্যবস্থাপক।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code