সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৬
বিনোদন ডেস্ক :: পুনম মানে অন্তরঙ্গ। পুনম মানেই বিতর্ক৷ পুনম মানেই ভিন্ন কিছু৷ হোক তা যোগব্যায়ামের ভিডিও কিংবা নতুন একটা সেলফি- পুনম পাণ্ডে মানেই প্রচারের আলো নিজের দিকে ফিরিয়ে নেওয়া৷ এবার আরও একবার সে কাজটি করলেন তিনি৷ স্মার্টফোন ব্যবহারকারী ভক্তদের জন্য তাঁর স্পেশাল উপহার ‘দ্য উইকএণ্ড’৷ সেটি মূলত একটি শর্ট অ্যাডাল্ট মুভি, যা শুধু মুক্তি পাবে স্মার্টফোনেই৷
আজ ত হাতে হাতে সকলেরই মোবাইল ৷ আর তাই মোবাইল মারফত সরাসরি হাতে হাতেই পৌঁছে যেতে চান পুনম৷ আরিয়ান সিংয়ের পরিচালনায় এ ছবি শুধুমাত্র নাকি স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বিশেষ উপহার ৷ পুনম আর একজনের সঙ্গে নিজেই প্রযোজনা করছেন ছবিটির৷
নতুন এই ইরোটিক থ্রিলার নিয়ে প্রশংসায় পঞ্চমুখ পুনম ৷ জানিয়েছেন শুট করতে গিয়ে এমন সব অভিজ্ঞতা হয়েছে যা নাকি রীতিমতো ভয়ের! যেহেতু সেন্সরের ঝক্কি নেই তাই এ ছবি নিয়ে ইতিমধ্যেই আগ্রহ তুঙ্গে৷
Design and developed by ওয়েব হোম বিডি