পুলিশকে নিখোঁজ যুবকদের তালিকা তৈরির নির্দেশ

প্রকাশিত: ৪:৩৭ পূর্বাহ্ণ, জুলাই ১১, ২০১৬

পুলিশকে নিখোঁজ যুবকদের তালিকা তৈরির নির্দেশ

Manual1 Ad Code

download (5)

সুরমা মেইল নিউজ : সারা দেশে নিখোঁজ যুবকদের একটি তালিকা তৈরি করতে পুলিশকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত সপ্তাহে গুলশানে হামলাকারীরা কয়েক মাস নিখোঁজ থাকার পর কেবল হত্যাকাণ্ড ঘটাতে বের হয়ে আসায় এই নির্দেশ দেওয়া হয়।

Manual6 Ad Code

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বাসসকে বলেন, ‘সারা দেশের সব থানায় নিখোঁজ যুবকদের একটি তালিকা তৈরি করার নির্দেশ দিতে আমি পুলিশ পরিদর্শককে (আইজিপি) একটি চিঠি পাঠিয়েছি।

বর্তমানে ১৫০ যুবক নিখোঁজ রয়েছে বলে গণমাধ্যমে প্রকাশিত খবর সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ রিপোর্ট ধারণাপ্রসূত। তিনি বলেন, বেশ কিছু যুবক বাসায় ফিরে এসেছে। দেখা গেছে, কিছু কিছু নিখোঁজ যুবকদের সন্ত্রাসের সঙ্গে যোগসূত্র নেই।

Manual1 Ad Code

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের রিপোর্ট পাওয়ার পর আমরা নিখোঁজ যুবকদের সংখ্যার ব্যাপারে একটি ধারণা পাব। এটা আমাদের সন্ত্রাস বিরোধী নিরাপত্তা অভিযানের জন্য প্রয়োজন হবে।’ তিনি বলেন, পুলিশ নিখোঁজ যুবকদের তথ্য সংগ্রহের জন্য প্রতিবেশীদের সহায়তা চাইবে এবং তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলবে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code