পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পেলো সিলেটের ৭ উপজেলা আ’লীগ

প্রকাশিত: ২:৫১ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০১৯

পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পেলো সিলেটের ৭ উপজেলা আ’লীগ

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক : জেলা সম্মেলনের আগেই সিলেটের সবকটি উপজেলার সম্মেলন ও কাউন্সিল শেষ করতে তোড়জোড় করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ইতোমধ্যে সাত উপজেলার কমিটি গঠনও করা হয়েছে। বুধবার (২০ নভেম্বর) এসব উপজেলার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে জেলা আওয়ামী লীগ।

 

গতকাল বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের কার্যকরী সভায় এ কমিটিগুলোর অনুমোদন দেয়া হয়।

 

পূর্ণাঙ্গ কমিটির অনুমোদনপ্রাপ্ত উপজেলাগুলো হচ্ছে ওসমানীনগর, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, কানাইঘাট ও জকিগঞ্জ।

 

Manual5 Ad Code

এদিকে ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে। জেলার ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমানকে আহবায়ক ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীকে সদস্য সচিব নির্বাচিত করে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

এ কমিটিতে জেলার কার্যকরী কমিটির সকল নেতৃবৃন্দ এবং উপজেলা শাখার সভাপতি-সাধারণ সম্পাদককে সদস্য রাখা হয়েছে। এছাড়াও সম্মেলন সফলে বিভিন্ন উপ-কমিটি গঠন করেছে জেলা আওয়ামী লীগ। অর্থ, অভ্যর্থনা, আপ্যায়ন, প্রচার, শৃঙ্খলা, দপ্তর-সেল ও মিডিয়া, মঞ্চ ও সাজসজ্জা, সাংস্কৃতিক উপকমিটি এবং প্রকাশনা উপলক্ষে সম্পাদক গঠন করা হয়।

 

Manual2 Ad Code

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলার সহ-সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি, মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি, আশফাক আহমদ, মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, অ্যাডভোকেট নিজাম উদ্দিন, সুজাত আলী রফিক, অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, হুমায়ুন ইসলাম কামাল, অ্যাডভোকেট শাহ মশাহিদ আলী, মোহাম্মদ আলী দুলাল প্রমুখ।

 

আগামী ৫ ডিসেম্বর সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code