পূর্ণিমাকে পোশাক পছন্দ করে দিলেন এরশাদ

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, জুন ৬, ২০১৬

পূর্ণিমাকে পোশাক পছন্দ করে দিলেন এরশাদ

Manual5 Ad Code

Purnima20160605114110

Manual8 Ad Code

বিনোদন ডেস্ক : চট্রগ্রামের একটি ফ্যাশন হাউজ থেকে চিত্রনায়িকা পূর্নিমাকে পোশাক পছন্দ করে দিলেন সাবেক প্রেসিডেন্ট ও কবি হুসেইন মুহম্মদ এরশাদ। বিস্ময়কর শোনালেও এটাই সত্য। বন্দরনগরীর ষোলশহরে একটি ফ্যাশন হাউজের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা হয়েছিলো দু’জনার। পূর্নিমা চট্টগ্রামের মেয়ে। অন্যদিকে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক এ প্রেসিডেন্ট।

অনুষ্ঠান উদ্বোধনের পর ফ্যাশন হাউজটি ঘুরে দেখার সময়ই ঘটলো ঘটনাটা। চতুর্থ তলায় নারীদের কাপড়ের সংগ্রহ দেখেন এরশাদ। বিক্রয়কর্মীরা পূর্ণিমাকে একটি গাউন উপহার দিতে চাইলে এরশাদ নিজেই বিক্রয়কর্মীকে পোশাক দেখাতে বলেন। নিজেই পছন্দ করে নেভি ব্লু ও গোল্ডেন কালারের সংমিশ্রনে তৈরি একটি গাউন পছন্দ করে পূর্ণিমাকে নিতে বলেন। বিক্রয় প্রতিনিধিরা একই ডিজাইনের আরও কাপড় দেখাতে চাইলে এরশাদ আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘না এটাই ওকে মানাবে’।

Manual4 Ad Code

শনিবার বিকেলে নরগীর ষোলশহরে এসএ ওয়ার্ল্ড হাউসের সামনে এসএ গ্রুপের নতুন প্রতিষ্ঠান এসএ ওয়ার্ল্ড ফ্যাশন হাউসের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ, ফেরদৌস, পূর্ণিমা ও সোলায়মান আলম শেঠ।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code