পূর্ব শত্রুতা : শ্রীরামসিতে প্রতিপক্ষের হামলায় আহত ২

প্রকাশিত: ৪:২৭ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০১৬

পূর্ব শত্রুতা : শ্রীরামসিতে প্রতিপক্ষের হামলায় আহত ২

Manual3 Ad Code

download (1)সুরমা মেইল নিউজ : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নবিনগর ইউনিয়নে শ্রীরামসি গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষর উপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার রাত ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছে শ্রীরামসি গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন (৫০) ও একই গ্রামের বাসিন্দা সিরাত আলী। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual7 Ad Code

আনোয়ার হোসেন জানান- পূর্ব শত্রুতার জের ধরে রবিবার সন্ধ্যায় শ্রীরামসি গ্রামের বাসিন্দা মস্তাব আলী, আফতাব আলী, আশুক আলী ও রউছ উল্লা হুরফে ঠাকুর মিয়া, টিপন, লেবু, ইমন, তুহিনসহ বেশ কয়েকজন একই গ্রামের আনোয়ার হোসেন ও সিরাত আলীর উপর হামলা করে। এ সময় তাদের কাছে থেকে নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

Manual4 Ad Code

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করে।

Manual6 Ad Code

আনোয়ার হোসেন জানান- এ ব্যাপারে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code