পেশাজীবীদের সম্মানে আজ, কূটনীতিকদের সম্মানে কাল খালেদার ইফতার

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, জুন ১২, ২০১৬

পেশাজীবীদের সম্মানে আজ, কূটনীতিকদের সম্মানে কাল খালেদার ইফতার

Manual2 Ad Code

download (5)সুরমা মেইল নিউজ : পবিত্র মাহে রমজানে পেশাজীবী ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রবিবার (১২ জুন) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির নবরাত্রি হলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

 রাজনৈতিক নেতাদের সম্মানে শনিবার একইস্থানে ইফতার মাহফিলের আয়োজন করেন খালেদা জিয়া। এতে বিএনপি ও বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা অংশগ্রহণ করেন। তবে আমন্ত্রণ জানানো হলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের কোনো প্রতিনিধি এতে উপস্থিত হননি।
সোমবার ১৩ জুন সন্ধ্যায় গুলশানের হোটেল ওয়েস্টিনে কূটনীতিকদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করবেন বিএনপির চেয়ারপারসন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা রবিবার দুপুরে বিবার্তাকে এ তথ্য জানিয়েছেন।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code