পোস্ট মর্টেম বাংলায় ‘ময়না তদন্ত’ হলো কীভাবে?

প্রকাশিত: ১:৪৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৭

পোস্ট মর্টেম বাংলায় ‘ময়না তদন্ত’ হলো কীভাবে?

Manual6 Ad Code

আমরা সকলেই জানি যে, পোস্ট মর্টেম একটি অজানা কারণকে উদ্ঘাটন করে থাকে। অন্ধকার থেকে একটি ঘটনার কারণকে আলোতে নিয়ে আসে। তাহলে পোস্ট মর্টেমের সঙ্গে ময়না পাখির মিল কোথায়? বিষয়টা হয়তো অনেকের কাছে তেমন গুরুত্ববহ নয় বা এ নিয়ে কেউ মাথাও ঘামায় না।

Manual7 Ad Code

আমরা জানি, ময়না পাখি দেখতে মিশমিশে কালো এবং তার ঠোঁট হলুদ। এই পাখি প্রায় তিন থেকে তেরো রকম ভাবে ডাকতে পারে। অন্ধকারে ময়না পাখিকে দেখা যায় না চোখে। অন্ধকারের কালোয় নিজের কালোকে লুকিয়ে রাখে এরা। শুধু মাত্র অভিজ্ঞ মানুষ তার ডাক শুনে বুঝতে পারেন যে, এটা ময়না পাখি। না দেখা ময়না কে যেমন অন্ধকারে শুধু কণ্ঠস্বর শুনে আবিষ্কার করা যায়, তেমনই পোস্টমর্টেমেও অন্ধকারে থাকা কারণকে সামান্য সূত্র দিয়ে আবিষ্কার করা হয়। সামান্য সূত্র থেকে আবিষ্কার হয় বড় থেকে বড় রহস্যের সমাধান। পাওয়া যায় আসল অপরাধীদের। পাওয়া যায় মৃত্যুর কারণ। যা অনেকটা অন্ধকারে ময়না পাখি খোঁজার মতই। আর তার সাথে মিল রেখেই পোস্ট মর্টেমের বাংলা হয়েছে – ময়না তদন্ত।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code