‘প্যারোল নয়, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চায় বিএনপি’

প্রকাশিত: ১:৩৬ পূর্বাহ্ণ, এপ্রিল ৯, ২০১৯

‘প্যারোল নয়, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চায় বিএনপি’

Manual8 Ad Code

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, ‌‘খালেদা জিয়ার চিকিৎসা ও জামিনে বাধা প্রদানের পেছনে সরকারের নীলনক্সা এখন দিনের আলোর মতো স্পষ্ট হতে শুরু করেছে। এই প্রধানমন্ত্রী চাচ্ছেন দেশনেত্রীকে হয় দুনিয়া থেকে, না হয় রাজনীতি থেকে সরিয়ে দিতে।’

Manual3 Ad Code

সোমবার (০৮ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

Manual1 Ad Code

রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা দ্ব্যর্থহীন কন্ঠে বলতে চাই-নিঃশর্তভাবে দেশনেত্রীকে মুক্তি দিতে হবে। তাকে সাজানো মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে এক বছরের বেশি সময় বন্দি রাখা হয়েছে। জামিন পাওয়া তার নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার।’

Manual7 Ad Code

তিনি আরও জানান, ‘বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। পিজি হাসপাতালে (বিএসএমএমইউ) তার চিকিৎসার যথাযথ ব্যবস্থা নেই। তার রোগ নির্ণয় ও চিকিৎসায় কোনো অগ্রগতি নেই।’

এছাড়া চিকিৎসকরাও স্বীকার করছেন, দেশনেত্রীর ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসছে না। আমরা জেনেছি, তিনি একেবারেই হাঁটাচলা করতে পারছেন না। ডায়াবেটিস, জটিল অন্যান্য রোগ ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে আক্রান্ত বেগম খালেদা জিয়া এখন গুরুতর অসুস্থ।

Manual8 Ad Code

রিজভী বলেন, ‘দেশনেত্রীর চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খাঁন কামালের বক্তব্য এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সাহেবের বক্তব্য বিপরীতধর্মী। এতে বোঝা যায় তারা বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসা নিয়ে নিষ্ঠুর তামাশা করছেন।’

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code