প্রথমবারই বিজয়ের হাসি হেসেছিলেন বদর উদ্দিন কামরান

প্রকাশিত: ১:২১ পূর্বাহ্ণ, জুন ৩, ২০১৮

প্রথমবারই বিজয়ের হাসি হেসেছিলেন বদর উদ্দিন কামরান

Manual6 Ad Code

তিনি নির্বাচন করছেন প্রায় অর্ধ শতাব্দী ধরে। স্বাধীন বাংলাদেশের প্রথম পৌর নির্বাচন থেকেই লড়ছেন তিনি। প্রথমবারই বিজয়ের হাসি হেসেছিলেন বদর উদ্দিন আহমদ কামরান। তারপর বারবারই বিজয়ের হাসিতে ভেসেছেন। তবুও কামরানের কোথায় যেন আক্ষেপ ছিল। প্রিয় প্রতীকটি নিয়ে কখনোই তিনি নিজের জন্য ভোট চাইতে পারেননি।

Manual1 Ad Code

স্বাধীনতার প্রতীক যে নৌকার জন্য তিনি ছাত্রজীবন থেকেই মাঠে ছিলেন- ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের সময় যে নৌকার জন্য গান গেয়ে গেয়ে পথে ঘুরেছেন নির্বাচনে কখনোই তিনি সে নৌকার মাঝি হতে পারেননি। এবার সে আক্ষেপ ঘুচানোর সুযোগ এসেছে কামরানের সামনে। এবারই প্রথম সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। নৌকা প্রতীকের অন্যতম দাবিদার হিসেবে নগরভবনে আওয়ামী লীগের বিজয়ঘাঁটি পুনরুদ্ধারের স্বপ্ন দেখছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রতিষ্ঠাকালীন ও পৌর আমলের সর্বশেষ মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশে যখন প্রথমবারের মতো পৌর নির্বাচন অনুষ্ঠিত হয় তখন বদর উদ্দিন আহমদ কামরান

ইন্টারমিডিয়েটের ছাত্র। স্থানীয় মুরব্বিদের অনুরোধে সিলেট পৌরসভার ৩নং ওর্য়াডের (তোপখানা) কমিশনার পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। মুরব্বিদের চাওয়া বৃথা যায়নি, কোদাল প্রতীকে ৬৪৪ ভোট পেয়ে কামরান পৌরসভার সর্বকনিষ্ঠ কমিশনার নির্বাচিত হন।

পরের নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৭ সালে, সেবারও কমিশনার নির্বাচিত হন কামরান। মাঝে কিছুদিন বিদেশ চলে যাওয়ায় নির্বাচনী লড়াই থেকে দূরে ছিলেন তিনি। ১৯৮৯ সালে আবার ফিরেন নির্বাচনী ময়দানে। আরো একবার কমিশনার নির্বাচিত হন। এরপর কামরান তার দৃষ্টিকে আরো দূরে ছড়িয়ে দেন। ১৯৯৫ সালে তিনি পৌরসভার চেয়ারম্যান পদে লড়াইয়ে নামেন। বিজয়ীও হন। এরপর ১৮ বছর ধরে কামরানই ছিলেন সিলেটের অভিভাবক হয়ে। এ সময়ের মধ্যে পৌরসভার যুগ পেরিয়ে সিলেট পা রেখেছে সিটি কর্পোরেশন যুগে। আর কামরানের ঝুলিতে জমা হতে থাকে একের পর এক সাফল্যের পালক, সাধারণের ভালোবাসা। সিলেটে জনপ্রিয়তার এক মডেল হয়ে উঠেন কামরান। এক এগারো পরবর্তী জরুরি অবস্থার সময়ে ২০০৮ সালে কারাবন্দি অবস্থাতে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হন কামরান। কামরানের এ এগিয়ে চলায় ছন্দপতন ঘটে গেলো নির্বাচনে। ২০১৩ সালের ১৫ জুন অনুষ্ঠিত সর্বশেষ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান হার মানেন বিএনপি সমর্থিত প্রার্থী আরিফুল হক চৌধুরীর কাছে। নৌকার মাঝি হয়ে এবার সে ব্যর্থতাকে ধুয়ে দিতে চান কামরান।

Manual1 Ad Code

কামরানের সাথে আওয়ামী লীগের সম্পর্ক অনেক দিনের পুরনো। ছাত্র অবস্থায়ই ১৯৬৮ সালে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন তিনি। দীর্ঘদিন সিলেট শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০০২ সালে মহানগর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। সেই থেকে এখনও সে দায়িত্ব সামলে চলেছেন।

Manual5 Ad Code

মানবজমিনের সাথে কথা হয় বদর উদ্দিন আহমদ কামরানের। বললেন, নির্বাচনী দিনক্ষণ ঘোষণার পর নেতাকর্মীদের মধ্যে উৎসাহের সৃষ্টি হয়েছে। অনেকেই নৌকা নৌকা স্লোগানে মিছিল করে আমার বাড়িতেও এসেছেন।

Manual7 Ad Code

কামরান বলেন, আওয়ামী লীগ সব সময়ই নির্বাচনমুখী দল। নির্বাচনের ক্ষেত্রে আওয়ামী লীগ সব সময়ই গণতান্ত্রিক প্রক্রিয়ার চর্চা করে থাকে। দলের স্থানীয় সরকার পরিষদ মনোনয়ন বোর্ড ও জননেত্রী শেখ হাসিনার বিজ্ঞ বিবেচনার প্রেক্ষিতেই প্রার্থী বাছাই করে থাকে আওয়ামী লীগ। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র পদে দল থেকে মনোনয়ন পাবেন বলেই আশাবাদী কামরান। তিনি মনে করেন সিলেটের সাধারণ জনগণও চান তিনি নির্বাচনে থাকুন।

কামরান মন্তব্য করেন, দল এখন আগের যেকোনো সময় থেকে অনেক বেশি ঐক্যবদ্ধ। দল থেকে যাকেই মনোনয়ন দেয়া হবে সিলেটের আওয়ামী লীগ নেতাকর্মীরা এক হয়ে তার পক্ষে কাজ করবেন।

কামরান বলেন, আমরা সবাই মিলে নৌকার বিজয় নিশ্চিত করতে চাই। কারণ নৌকা না থাকলে উন্নয়ন হয় না, উন্নয়ন মানেই নৌকা।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code