প্রথম ধাপে ইউপি নির্বাচনে আ’লীগের মনোনয়ন পেলেন যারা

প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২১

প্রথম ধাপে ইউপি নির্বাচনে আ’লীগের মনোনয়ন পেলেন যারা

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক : প্রথম ধাপে আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য ৩৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩০০টিতে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।৩৭১টির মধ্যে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের ইউনিয়ন পরিষদের বাকিগুলো পরে জানানো হবে।

 

শনিবার (১৩ মার্চ) দলের সংসদীয় এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এসব প্রার্থী চূড়ান্ত করা হয়।

Manual3 Ad Code

 

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি এবং সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

Manual7 Ad Code

বৈঠক শেষে দলের কেন্দ্রীয় দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

 

এর আগে গত ৫ মার্চ থেকে এই নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি।

 

৩৭১টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৩০টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোটগ্রহণ করা হবে। বাকিগুলোতে কাগজের ব্যালটে ভোট হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ মার্চ, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৯ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ।

 

এছাড়া ষষ্ঠ ধাপে একই তফসিলে ১১ পৌরসভায় ভোট হবে। সবখানে ইভিএমে ভোট হবে।

Manual1 Ad Code

 

প্রসঙ্গত, অবশিষ্ট ইউনিয়ন পরিষদগুলোর চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নামের তালিকা আগামী ১৫ মার্চ মূলতবি বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

 

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code