প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির মামলায় কারাগারে গিয়াস কাদের

প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০১৮

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির মামলায় কারাগারে গিয়াস কাদের

Manual6 Ad Code

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

Manual2 Ad Code

বৃহস্পতিবার (২২ নভেম্বর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জয়ন্তী রাণী রায় এ আদেশ দিয়েছেন। জেলা পুলিশের আদালত পরিদর্শক বিজন কুমার বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

এর আগে গত ৩০ মে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন ফটিকছড়ি থানায় মামলাটি দায়ের করেন।

Manual5 Ad Code

বিজন কুমার বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এই মামলায় জামিনে বের হয়ে পলাতক ছিলেন। আজ আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’

Manual3 Ad Code

প্রসঙ্গত, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ২৯ মে বিকালে ফটিকছড়ি উপজেলা সদরের জে ইউ পার্ক কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও ইফতারের আয়োজন করে স্থানীয় বিএনপি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। ওই সভায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরী প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। এজাহারে বলা হয়, ওই অনুষ্ঠানে কাদের চৌধুরী প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেছেন, ‘আপনার অবস্থা আপনার বাবা চেয়ে খারাপ হবে।’

এই মামলা ছাড়াও আরও তিনটি মামলা করা হয়। এরমধ্যে একটি মামলা গত ৩১ মে দায়ের করেন নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি। অপর মামলাটি ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরি দায়ের করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code