প্রধানমন্ত্রীর উপহার পেয়ে কুলাউড়ার পথশিশুদের মুখে হাসি

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২০

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে কুলাউড়ার পথশিশুদের মুখে হাসি

Manual2 Ad Code

কুলাউড়া প্রতিনিধি : সুবিধাবঞ্চিত একমাত্র উন্মুক্ত শিক্ষাঙ্গণ আলোর পাঠশালার পথশিশুদের উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় ৪০ জন পথশিশুদের হাতে প্রধানমন্ত্রীর দেয়া কম্বল তুলে দেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি।

 

Manual4 Ad Code

জানা যায়, বিদ্যালয়টি স্থানীয় একদল তরুণদের ব্যক্তিগত উদ্যোগে কুলাউড়া রেলওয়ে ষ্টেশনের নির্ধারিত একটি স্থানে অস্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয় আলোর পাঠশালা নামের প্রতিষ্ঠান।

 

প্রতি শুক্রবার বিকাল ৩ টা হতে ৫ ঘটিকা পর্যন্ত স্থানীয় পথশিশুদের মধ্যে পাঠদানের মধ্য দিয়ে শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। বিদ্যালয়টি উদ্যোক্তাদের নিজস্ব অর্থায়নে ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় পরিচালিত হচ্ছে।

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

বর্তমানে মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দীর্ঘদিন যাবত বিদ্যালয়টি বন্ধ রয়েছে। বিদ্যালয় বন্ধ থাকলেও বিদ্যালয় সংশ্লিষ্ট উদ্যোক্তারা নিয়মিত খোঁজ রাখছেন বিদ্যালয়ে আসা পথশিশুদের। এরই মধ্যে আসে প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র।

 

প্রধানমন্ত্রীর উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন- কুলাউড়া রেলওয়ে থানার পুলিশ প্রতিনিধি মুহিবুর, আলোর পাঠশালা বিদ্যালয়ের মুখপাত্র (সার্বিক) আব্দুল্লাহ আল মাছুম, প্রতিষ্ঠাকালীন শিক্ষক মিফতাউল ইসলাম এলিন, আবু বক্কর সিদ্দিক, হুসাইনসহ শিক্ষক তালিম, অন্তর, নাঈম, কলি, প্রীতি প্রমুখ।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code