প্রধানমন্ত্রীর কাছে এমপি রতনের প্রার্থীতা পরিবর্তনের দাবি

প্রকাশিত: ১২:৪৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০১৮

প্রধানমন্ত্রীর কাছে এমপি রতনের প্রার্থীতা পরিবর্তনের দাবি

Manual7 Ad Code

সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ-ধর্মপাশা ও মধ্যনগর) আসনের বর্তমান এমপি মোয়াজ্জেম হোসেন রতনকে পরিবর্তন করে মাঠ পর্যায়ের যে, কাউকে মনোনয়ন দেয়ার দাবি জানিয়ে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট ইমেইল পাঠিয়েছেন করেছেন ৮ মনোনয়ন প্রত্যাশী ও তৃণমুলের নেতাকর্মীরা।

Manual5 Ad Code

সোমবার (১৯ নভেম্বর) ঢাকার একটি হোটেলে বৈঠক শেষে উপস্থিত ৮ মনোনয়ন প্রত্যাশী ও তৃণমুলের ৪ নেতা স্বাক্ষরিত আবেদন পত্রটি দলীয় প্রধানের নিকট মেইল প্রেরণ করা হয়।

Manual6 Ad Code

লিখিত আবেদনে বলা হয়েছে, সুনামগঞ্জ-১ আসনের বর্তমান এমপি মোয়াজ্জেম হোসেন রতন তার অপকর্মের কারণে তৃনমূলের সকল নেতাকর্মীর নিকট থেকে বিচ্ছিন্ন। গত ১০ বছরে এমপি রতন জামায়াত-বিএনপিকে লালন-পালন করে আওয়ামী লীগকে দূর্বল করেছেন তিনি। বিগত ইউপি ও উপজেলা নির্বাচনে এমপি রতন প্রত্যেক্ষ বিরোধীতা করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পরাজিত করেছেন। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের কারণে রতনকে দিয়ে কোনভাবেই আসন্ন নির্বাচন মোকাবেলা করা যাবে না।

Manual1 Ad Code

তাই এমপি রতনকে পরিবর্তন করে মাঠ পার্যায়ের যে কাউকে মনোনয়ন দেয়ার দাবী জানান তারা।

লিখিত আবেদনে স্বাক্ষরকারি নেতৃবৃন্দরা হলেন- সাবেক সাংসদ সৈয়দ রফিকুল হক সোহেল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক অ্যাডভোকেট আব্দুল করিম, সাবেক যুগ্ম সচিব বিনয় ভুষন তালুকদার, সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট রনজিত সরকার, কৃষক লীগের কেন্দ্রীয় মানব সম্পদ বিষয়ক অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, জেলা বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক ড. রফিকুল ইসলাম তালুকদার, প্রয়াত সাংসদ পুত্র জেলা আওয়ামী লীগ নেতা রফিকুল হাসান চৌধুরী, সাবেক ছাতনেতা শক্তিপদ রায়, জেলা আওয়ামী সদস্য ও ধর্মপাশা আওয়ামী সহ সভাপতি আলমগীর কবীর, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদস্য অমল কর, জেলা আওয়ামী লীগ সদস্য নিজাম উদ্দিন ও শামীম আখঞ্জী প্রমুখ।

Manual8 Ad Code

জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হায়দার চোধুরী এই সভায় উপস্থিত না থেকেও দাবির প্রতি একমত পোষণ করেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code