সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০১৮
আগামী ৩০ জানুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সিলেট আগমন ও আলীয়া মাদ্রাসা মাঠের জনসভা সফল করার লক্ষে বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় আল-হেরা শপিং সিটিস্থ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান’র সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমির আলী চেয়ারম্যানের পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধানমন্ত্রীর আগমন ও জনসভা সফল করতে বিভিন্ন ইউনিয়নে উপ-কমিটির মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সফর এবং ২৯ জানুয়ারী বিকেল ৩টায় উপজেলা সদরে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ‘প্রচার ও আনন্দ মিছিল’ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আগামী ২৬ জানুয়ারী বিকেল ৩ ঘটিকায় লামাকাজী ইউনিয়নে, বিকেল ৫.৩০ ঘটিকায় অলংকারী ও দশঘর ইউনিয়নে, ২৭ জানুয়ারী বিকেল ৩ ঘটিকায় দেওকলস ইউনিয়নে, বিকেল ৫.৩০ ঘটিকায় রামপাশা ইউনিয়নে, ২৮ জানুয়ারী বিকেল ৩ ঘটিকায় দৌলতপুর ইউনিয়নে, বিকেল ৫.৩০ ঘটিকায় খাজাঞ্চী ইউনিয়নে, ২৯ জানুয়ারী সন্ধ্যা ৬ ঘটিকায় বিশ্বনাথ সদর ইউনিয়নে বিভিন্ন উপ-কমিটিগুলোর সাংগঠনিক সফর সম্পন্ন করা হবে।
প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, হাজী ইরন মিয়া, সেলিম আহমদ সেলিম, যুগ্ম সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, আবুল কালাম জুয়েল, আবদুল আজিজ সুমন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, দপ্তর সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, ধর্ম বিষয়ক সম্পাদক ফখর উদ্দিন মাস্টার, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রনজিত ধর রন, শ্রম বিষয়ক সম্পাদক সাধণ চন্দ্র দাস, স্বাস্থ্য সম্পাদক অধ্যাপক জহির হোসেন, সহ দপ্তর সম্পাদক নুরুল হক মেম্বার, সহ প্রচার সম্পাদক ও প্রকাশনা সম্পাদক শাখাওয়াত হোসেন, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, কার্যনির্বাহী সদস্য শেখ নূর মিয়া, আফরোজ বক্স খোকন, মখদ্দুছ আলী, মানিক মিয়া, আহমদ আলী, আকবর আলী, এমদাদুল হক, শেখ আজাদ, আখতার হোসেন জুনেদ, মিজানুর রহমান, নাজমুল আলম চৌধুরী অপু, ফজর আলী মেম্বার, রফিক হাসান মেম্বার, নিজাম উদ্দিন, উপদেষ্ঠা খলিলুর রহমান মাস্টার, শের আলী, বিভিন্ন ইউনিয়ন কমিটির বিশ্বনাথ সদর সভাপতি সুফি শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক মহব্বত আলী, লামাকাজী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরবিন্দু পাল, খাজাঞ্চী সভাপতি আবদুন নূর, যুগ্ম সম্পাদক মিজাজুল হোসেন, অলংকারী সভাপতি আরশ আলী, সাধারণ সম্পাদক তফজ্জুল আলী, রামপাশা সভাপতি নজরুল ইসলাম, দৌলতপুর সভাপতি হাজী আরিফ উল্লাহ সিতাব, সাধারণ সম্পাদক আবদুল আজিজ, দেওকলস সভাপতি আবদুল মোমিন, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান কালু, ভাস্কর দেব, ফয়জুর রহমান, নজরুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সহ সভাপতি হাজী আকবর আলী, সাধারণ সম্পাদক আবদুল হান্নান বদরুল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, নির্বাহী সম্পাদক আজাদ আহমদ, শ্রমিক লীগ নেতা কবির মিয়া, আছকির আলী, মতছির আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, যুবলীগ নেতা আবদুল হক, নূরশেদ মিয়া, তোফায়েল আহমদ, আবুল কালাম আজাদ, গিয়াস উদ্দিন, মনোহর হোসেন মুন্না, দবির মিয়া, মোহন মিয়া, লিটন মিয়া, ইউসুফ আলী, তাহির আলী বাবুল, রুহেল মিয়া, এমদাদ হোসেন নাঈম, ফজলুর রহমান শিপন, রিপন আহমদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আতিকুর রহমান আতিক, প্রচার সম্পাদক সিজিল মিয়া, সেচ্ছাসেবক লীগ নেতা রফিক মিয়া, রফিক আলী, নিজাম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য, সহ সভাপতি শিপন আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহ বোরহান আহমদ রুবেল, সাংগঠনিক সম্পাদক মাসুদ আহমদ, ছাত্রলীগ নেতা শামীম আহমদ, সিরাজুল ইসলাম রুকন, আবিদুর রহমান, কয়েছ আহমদ প্রমুখ’সহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
Design and developed by ওয়েব হোম বিডি