প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠান নিয়ে ছাত্রলীগের লঙ্কাকাণ্ড

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০১৯

প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠান নিয়ে ছাত্রলীগের লঙ্কাকাণ্ড

Manual2 Ad Code

মাদারীপুর সরকারি নাজিম উদ্দিন কলেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। পুলিশ রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকের এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাতজন। তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual8 Ad Code

স্থানীয়রা জানান, মাদারীপুরে দীর্ঘদিন থেকেই ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে কমিটি গঠন নিয়ে বিরোধ চলে আসছে। এক গ্রুপ সাবেক নৌমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য শাজাহান খান সমর্থিত অপর গ্রুপ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম সমর্থিত।

সকালে দুই গ্রুপই কলেজে আসে প্রধানমন্ত্রীর জন্মদিনের কর্মসূচি পালন করতে। এতে একপর্যায়ে কথা কাটাকাটির পরে ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হয়; যা সংঘর্ষে রূপ নেয়।

এ সময় দুই পক্ষের নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে কমপক্ষে ৩০ জন আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি করে। এতে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন।

Manual8 Ad Code

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার রিয়াদ মাহমুদ বলেন, এ পর্যন্ত সাতজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

Manual2 Ad Code

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বলেন, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code