প্রধানমন্ত্রীর জা রওশন আরা ওয়াহেদ আর নেই

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২১

প্রধানমন্ত্রীর জা রওশন আরা ওয়াহেদ আর নেই

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জা রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রওশন আরা ওয়াহেদ রানী মারা গেছেন।

Manual1 Ad Code

 

সোমবার (১১ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে পীরগঞ্জের নিজের বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

Manual1 Ad Code

রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাসেম হোসেন বিন জুম্মন বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে রওশন আরা ওয়াহেদের বয়স হয়েছিল ৮০ বছর। বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি।

 

রওশন আরা ওয়াহেদের স্বামী রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ কানু মিয়া ছিলেন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার বড় ভাই।

Manual8 Ad Code

 

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

 

জুম্মন জানান, সোমবার জোহরের পর পীরগঞ্জ সরকারি স্কুল মাঠে এবং আসরের পর উপজেলার ফতেপুর জয়সদন মাঠে রওশন আরার জানাজা হবে। পারিবারিক কবরস্থানেই তাকে দাফন করা হবে।

 

রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু এক যৌথ বিবৃতিতে রওশন আরা ওয়াহেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code