প্রধানমন্ত্রীর সাথে শাবানা সঙ্গে মৌসুমী

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, জুন ১৯, ২০১৭

প্রধানমন্ত্রীর সাথে শাবানা সঙ্গে মৌসুমী

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শাবানা। সঙ্গে ছিলেন প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমী।

সোমবার (১৯ জুন) বিকেলে পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শাবানা ও মৌসুমীর একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন।

Manual3 Ad Code

মুশফিকুর রহমান গুলজার লিখেছেন, ‘আজ আমার জীবনের একটি স্মরনীয় দিন। আমার পরম শ্রদ্ধেয় আপা জননেত্রী শেখ হাসিনার সাথে দেখা করার মুহূর্তটির কথা আমি কোনদিন ভুলতে পারবো না। শাবানা আপা, আলমগীর ভাই, ওয়াহিদ সাদিক ভাই, মৌসুমী এবং আমি গিয়েছিলাম আমাদের বড় বোনের সাথে দেখা করতে। শাবানা আপাকে দেখার সাথে সাথেই তিনি দু’হাত বাড়িয়ে দিয়ে তাঁকে বুকে টেনে নিলেন। শাবানা আপাও আবেগে আপ্লুত হয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরলেন। এ সময় মৌসুমী কাছেই দাড়িয়ে ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকেও ডেকে বললেন, তুমিও আসো। মৌসুমী কাছে গেলে তাকেও বুকে জড়িয়ে ধরলেন জনদরদী এই নেত্রী। তারপর আমি ধারন করলাম তাঁদের বিরল মুহূর্তের এই ছবিটি।’

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code