প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে জাপা : এরশাদ

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৯

প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে জাপা : এরশাদ

Manual1 Ad Code

সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হতে যাচ্ছে হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা)। শুক্রবার (০৪ জানুয়ারি) জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে এরশাদ বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে পার্টির সর্বস্তরের নেতা, কর্মী, সমর্থক ও দেশবাসীর উদ্দেশে তিনি জানাচ্ছেন যে, একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে। পদাধিকার বলে জাতীয় পার্টির সংসদ বিষয়ক দলের সভাপতি হিসেবে তিনি হবেন বিরোধী দলের নেতা। পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বিরোধীদলীয় উপনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন।

Manual7 Ad Code

বিবৃতিতে এরশাদ জানান, তাঁর দলের কোনো সংসদ সদস্য মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবেন না। সংসদের মাননীয় স্পীকারকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান জাপা চেয়ারম্যান।

Manual5 Ad Code

Manual3 Ad Code

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ। আলাদাভাবে আওয়ামী লীগ ২৫৭টি, জাতীয় পার্টি ২২টি, বিএনপি ৫টি, ওয়ার্কার্স পাটি ৩টি, স্বতন্ত্র ৩টি, জাসদ ২টি, বিকল্পধারা ২টি, গণফোরাম ২টি, জেপি ১টি ও তরিকত ফেডারেশন ১টি করে আসন পেয়েছে।

নির্বাচনের পর থেকেই সংসদে দলের ভূমিকা নিয়ে জটিলতা তৈরি হয়েছে জাতীয় পার্টিতে। দলের কোনো কোনো সদস্য দশম সংসদের মতোই বিরোধী দলে থাকার পাশাপাশি দলের সংসদ সদস্যদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির পক্ষে মত দিয়েছেন। তবে কেউ কেউ বলেছেন, তারা কেবল বিরোধী দল হিসেবেই থাকতে চান।

বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) শপথের পর সংসদীয় বোর্ডের সভায় বসে জাতীয় পার্টি। অসুস্থতার কারণে এরশাদ ওই বৈঠকেও উপস্থিত হতে পারেননি। আর ওই বৈঠক থেকেও সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত আসেনি। বৈঠক শেষে জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা সাংবাদিকদের বলেন, আমরা মহাজোটে ছিলাম, আছি, থাকব। দলের কো-চেয়ারম্যান জি এম কাদেরও মহাজোটে থাকার পক্ষেই ইঙ্গিত দেন।

যদিও পরে জানা গেছে, ওই বৈঠকে দশম সংসদে জাতীয় পার্টির তিন মন্ত্রীর তোপের মুখে পড়েন বিরোধী দলীয় নেতা ও দলের সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ। দশম সরকারে থাকা জাতীয় পার্টির মন্ত্রীরা এবারও সুযোগ পেলে মন্ত্রিপরিষদের থাকতে চান বলে জানান। তবে রওশন এরশাদ ও জি এম কাদের জাতীয় পার্টিকে কেবল বিরোধী দল হিসেবেই দেখতে চান বলে মত দেন। এ নিয়ে শেষ পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি জাতীয় পার্টি। অবশেষে আজ স্পিকারকে চিঠি দিয়ে দলের চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন এরশাদ।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code