প্রিয়াঙ্কার সঙ্গে সহজ অনলাইন চ্যাটিং

প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৬

প্রিয়াঙ্কার সঙ্গে সহজ অনলাইন চ্যাটিং

Manual2 Ad Code

download-1

Manual5 Ad Code

বিনোদন ডেস্ক :: সাফল্য যেন ইদানীং তার হাতের মুঠোয়। যা করছেন তাতেই নজির গড়ছেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু এবার জনসংযোগের যে নজির তিনি নিয়ে এলেন সবার সামনে, তার ধারে-কাছে নেই কোনো বলিউডের তারকাই!

Manual3 Ad Code

সত্যি বলতে কী, এবার ক্যারিয়ারের যাবতীয় টিপস আপনি পেতে পারেন প্রিয়াঙ্কার কাছ থেকে। তার সঙ্গে চ্যাট করে জেনে নিতে পারেন সাফল্যের সুলুক সন্ধান।

পৃথিবীর সেরা প্রভাবশালী ব্যক্তি হিসেবে লিঙ্কডইন জয়েন করেছেন প্রিয়াঙ্কা। একটি প্রোফাইল খুলেছেন সেখানে। এর আগে ভারত থেকে প্রভাবশালী ব্যক্তি হিসেবে লিঙ্কডইন-এ প্রোফাইল খুলেছেন কেবল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পরেই রয়েছেন প্রিয়াঙ্কা।

Manual1 Ad Code

স্বাভাবিকভাবেই ঘটনায় সংস্থাও বেশ উত্তেজিত। সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, ‘আমাদের এটা ভেবে ভালো লাগছে যে এবার থেকে এই প্ল্যাটফর্মে প্রিয়াঙ্কা চোপড়া সবার সঙ্গে মতবিনিময় করবেন। সবাই অনেক কিছু শিখতে পারবেন তার কাছ থেকে। জানতে পারবেন, কীভাবে গড়ে তুলতে হয় এক সার্থক ক্যারিয়ার।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code