প্রেমে ব্যর্থ হয়ে গলায় ফাঁস দিল হবিগঞ্জের শাহেনা

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৪

প্রেমে ব্যর্থ হয়ে গলায় ফাঁস দিল হবিগঞ্জের শাহেনা

Manual4 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া গ্রামে প্রেমে ব্যর্থ হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে শাহেনা আক্তার (১৬) নামে এক কিশোরী। বৃহস্পতিবার দুপুরে রাজিউড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

Manual1 Ad Code

মৃত কিশোরী শাহেনা আক্তার ওই গ্রামের নুর মিয়ার কন্যা। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।

Manual8 Ad Code

 

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, শাহেনা আক্তার নামে ওই কিশোরী তার নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। স্বজনরা বিষয়টি আঁচ করতে পেরে পুলিশকে অবগত করলে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

 

স্বজনদের বরাত দিয়ে ওসি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, শাহেনার একই ইউনিয়নের রায়পুর গ্রামের দীন ইসলাম নামে এক যুবকের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। সম্প্রতি তাদের সম্পর্কে ফাটল দেখা দেয়। আর এ নিয়ে প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করে সে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual7 Ad Code

 

(সুরমামেইল/এমএকে)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code