প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমানের জন্য প্রার্থনার আহ্বান মেয়র আরিফের

প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৮

প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমানের জন্য প্রার্থনার আহ্বান মেয়র আরিফের

Manual7 Ad Code

সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের নবম মৃত্যুবার্ষিকী আজ বুধবার (০৫ সেপ্টেম্বর)। বাংলাদেশের গর্ব, সিলেটের কৃতিসন্তান এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে তাঁর রুহের মাগফেরাত কামনা করেছেন সিলেট সিটি কর্পোরেশনের সদ্য নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী।

এক বিবৃতিতে তিনি এম সাইফুর রহমানকে ‘সিলেট দরদী’ ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করে বলেন, মৃত্যুর নয়টি বছর পেরিয়ে গেলেও এখনও সাইফুর রহমানের নাম এবং উন্নয়ন গাঁথা সিলেটের মানুষের মুখে মুখে উচ্চারিত হয়। তাঁর তুলনা শুধুমাত্র তিনিই। সিলেটের উন্নয়নে তার অবদান এতদঞ্চলের মানুষ আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

Manual3 Ad Code

এম সাইফুর রহমানের নবম মৃতুবার্ষিকী উপলক্ষে আরিফুল হক চৌধুরী সিলেটের মসজিদ, মন্দিরসহ সকল ধর্মীয় উপসনালয়ে প্রার্থণা করার জন্য বিনীত আহ্বান জানান।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code