ফলাফল প্রত্যাখ্যান, পুনর্নির্বাচনের দাবি ঐক্যফ্রন্টের

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৮

ফলাফল প্রত্যাখ্যান, পুনর্নির্বাচনের দাবি ঐক্যফ্রন্টের

Manual8 Ad Code

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসনমূলক উল্লেখ করে ফলাফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

Manual6 Ad Code

রোববার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এ ঘোষণা দেন।

তিনি বলেন, আমরা ফলাফল প্রত্যাখ্যান করছি। সারাদেশে জাতীয় ঐক্যফ্রন্টের শতাধিক প্রার্থী ভোট বর্জন করেছে।

Manual5 Ad Code

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট দেয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি দাবি জানান ড. কামাল।

Manual5 Ad Code

ঐক্যফ্রন্টের কোনও প্রার্থী বিজয়ী হলে ফলাফল মেনে নেবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা এই নির্বাচনকেই বর্জন করেছি। এবারের নির্বাচনে প্রমাণিত হয়েছে, দলীয় সরকারের অধীনে কখনও সুষ্ঠু নির্বাচন হতে পারে না। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code