ফাঁস হলো শাকিব দম্পতির তালাকনামা : লাপাত্তা অপু

প্রকাশিত: ১:৩৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৭

ফাঁস হলো শাকিব দম্পতির তালাকনামা : লাপাত্তা অপু

Manual7 Ad Code

গত ৩০ নভেম্বর শাকিবের পক্ষ থেকে তাঁর আইনজীবী তালাকের নোটিশ পাঠান অপু বিশ্বাসের কাছে। তবে গত সোমবার ৪ ডিসেম্বর বিষয়টি গণমাধ্যমে ফাঁস হয়ে যায়। অপু নোটিশটি এখনো গ্রহণ করেননি বলে জানা গেছে। অপুর নিকেতনের বাসা ছাড়াও তালাকের এই নোটিশটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের কার্যালয় এবং অপুর বগুড়ার বাসার ঠিকানাতেও পাঠানো হয়েছে। কিন্তু এ তালাক কার্যকর হবে নোটিশ পাঠানোর তারিখ থেকে তিন মাস পর।

Manual1 Ad Code

যা আছে নোটিশে:

জনাব,

আমি শাকিব খান রানা, মো. আব্দুর রব এবং রেজিয়া বেগমের ছেলে। গ্রাম ও পোস্ট অফিস: রাঘদি,পুলিশ স্টেশন: মুকসুদপুর, গোপালগঞ্জ-এর স্থায়ী বাসিন্দা। অপু ইসলাম খান ওরফে অপু বিশ্বাসকে, উপন্দ্রনাথ বিশ্বাস এবং শেফালি বিশ্বাসের মেয়ে। গোপাল দেবদাস লেন, বগুড়া সদর, বগুড়া-৫৮০০ এর স্থায়ী বাসিন্দা, ১৬/০৩/২০০৮ সালে মুসলিম শরিয়া মোতাবেক বিয়ে করেছি।

কিন্তু বিয়ের এই সম্পর্ক চালিয়ে যাওয়া সম্ভব না। অতএব বিনীত নিবেদন এই যে, আমি শাকিব খান রানা, অপু ইসলাম খানকে ২২ নভেম্বর, ২০১৭-তে উপস্থিত সাক্ষীর সামনে তালাক শব্দটি উচ্চারণ করে তার সাথে সকল বৈবাহিক সম্পর্কচ্ছেদ করলাম।

Manual4 Ad Code

আপনার বিশ্বস্ত

শাকিব খান রানা

Manual5 Ad Code

সাক্ষীর নাম:

মোহাম্মাদ আলী

আতাউর রহমান
এদিকে, শাকিব খান অপু বিশ্বাসকে ডিভোর্স দেওয়ার খবর মঙ্গলবার ছড়িয়ে পড়ার পর থেকে তাকে হন্যে হয়ে খুঁজছে সংবাদ কর্মীরা। কোথাও পাওয়া যাচ্ছে না অপু বিশ্বাসকে। শিল্পী-কলাকুশলি, নির্মাতা-প্রযোজক, পরিবার-স্বজন, বন্ধু-বান্ধব কেউই তার কোনো খোঁজ জানে না। তার ব্যবহৃত সব কটি ফোনও বন্ধ।

এই নায়িকার এভাবে লাপাত্তা হয়ে যাওয়ায় প্রশ্ন উঠেছে, তিনি আসলে কোথায়? ডিভোর্সের জেরে কড়া সমালোচনা আর প্রশ্নের মুখে পড়ার ভয়ে তিনি কি গা ঢাকা দিয়েছেন? নাকি দেশ ছেড়েই চলে গেছেন?

চলচ্চিত্র সংশ্লিষ্টদের ধারণা, অতীতের তিক্ত অভিজ্ঞতার কথা মাথায় রেখেই সবার কাছ থেকে সরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন অপু বিশ্বাস।

এর আগে দীর্ঘ দিনের আড়াল ভেঙ্গে বাচ্চা কোলে এক টেলিভিশন চ্যানেলে হাজির হয়ে অপু বিশ্বাস যখন শাকিবের সঙ্গে তার বিয়ের খবর ফাঁস করেন। মাঝেমধ্যে সাকিব তার ছেলে আব্রাহামকে দেখতে গেলেও অপুর সঙ্গে সম্পর্কের আর উন্নতি হয়নি তার। বরং বরাবরই অপুর বিরুদ্ধে নিজের শত্রুপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগের অভিযোগ করে আসছিলেন শাকিব খান।

পরিস্থিতি তাই ডিভোর্সে গড়াবে বলে গুঞ্জন চলছিলো তখন থেকেই। সম্প্রতি ছেলেকে কাজের মেয়ের জিম্মায় রেখে অপু বিশ্বাস কলকাতায় যাওয়ার পর থেকে সম্পর্কের টানাপড়েন আরো গভীর হতে থাকে। এরই ধারাবাহিকতায় নভেম্বরের শেষ সপ্তাহে অপু বিশ্বাসের কাছে ডিভোর্স লেটার পাঠান শাকিব খান। ‌আর ওই ঘটনা প্রকাশ পায় ৪ ডিসেম্বর মঙ্গলবার।এরপর থেকেই অপু বিশ্বাসের খোঁজ পাচ্ছে না কেউ।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code