ফারাক্কা খুলে দিলো ভারত, বাংলাদেশে বন্যার আশঙ্কা

প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০১৯

ফারাক্কা খুলে দিলো ভারত, বাংলাদেশে বন্যার আশঙ্কা

Manual4 Ad Code

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় অবস্থিত ফারাক্কা বাঁধের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত সরকার। এর প্রতিক্রিয়ায় পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ফলে বাংলাদেশে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।

Manual1 Ad Code

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকালে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড এ তথ্য নিশ্চিত করেছে।

Manual3 Ad Code

টানা বৃষ্টিতে গঙ্গা ছাড়াও পশ্চিমবঙ্গের মালদা জেলায় প্রায় সমস্ত নদীতে পানি বাড়ছে। এতে ইংরেজ বাজার শহরের একাধিক এলাকা পানির নিচে তলিয়ে গেছে।

ইংরেজ বাজার পুরসভার ২৯টি ওয়ার্ডের মধ্যে ২১টিই জলমগ্ন। পুরাতন মালদা পুরসভার ২০টি ওয়ার্ডের ৯টি জলের তলায়। জেলায় একাধিক জায়গায় নদীবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। চরম বিপদসীমার ওপর দিয়ে বইছে গঙ্গা ও ফুলহর। এর ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

Manual5 Ad Code

এদিকে ভারতের পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব শশী শেখর বলেছেন, আমি বিহারের মুখ্য সচিবের সঙ্গে কথা বলেছি। ফারাক্কার সবগুলো গেট খুলে দেওয়ায় ভারতের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code