সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৮ পূর্বাহ্ণ, মার্চ ২৭, ২০১৮
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নিজ গ্রুপের প্রতিপক্ষকে ছুরিকাঘাত ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাখা ছাত্রলীগের দুই নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
সোমবার (২৬ মার্চ) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন- শাখা ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবদুর রশিদ রাসেল এবং মানব সম্পদ উন্নয়ন সম্পাদক আজমল হোসাইন।
এরআগে রোববার (২৫ মার্চ) দুপুরে আধিপত্য বিস্তার ও কক্ষ দখলকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন নাঈমকে ছুরিকাঘাত করেন রাসেল। গুরুতর আহত অবস্থায় জাহিদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় রোববার গভীর রাত ১২টার দিকে সিলেট মহানগরীর সুবিদবাজারস্থ এক্সেল টাওয়ারে অভিযান চালিয়ে রাসেল ও আজমল হোসাইনকে আটক করে র্যাব-৯ এর সদস্যরার।
এর আগে গত ২১ মার্চ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ১২ নেতাকর্মী বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
Design and developed by ওয়েব হোম বিডি