ফের শাহরুখ-আনুশকার জুটি

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, মার্চ ২০, ২০১৭

ফের শাহরুখ-আনুশকার জুটি

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক :: এর আগে বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে ‘রব নে বানাদি জোড়ি’ এবং ‘জাব তাজ হে জান’ ছবিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করে ব্যাপক সফলতা পেয়েছেন আনুশকা শর্মা। এরপর আমির খানের সঙ্গে ‘পিকে’ এবং সালমান খানের সঙ্গে ‘সুলতান’ ছবির প্রধান নায়িকা চরিত্রেও দেখা গেছে তাকে। খানদের সঙ্গে এই সুপারহিট ছবিগুলোতে অভিনয় করে এরই মধ্যে সফল নায়িকার তকমা জুড়েছে আনুশকার নামের পাশে। সব মিলিয়ে এখন ক্যারিয়ারের সর্বোচ্চ সফল সময় পার করছেন এ তারকা।

Manual3 Ad Code

এদিকে এ পর্যায়ে এসে আবারও শাহরুখের প্রেমে মজেছেন এ অভিনেত্রী। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। তবে বাস্তবে নয়, নতুন ছবিতে। শাহরুখের সঙ্গে জুটি বেঁধে তৃতীয়বারের মতো পর্দায় আসছেন আনুশকা। ছবির নাম ‘দ্য রিং’। এটি পরিচালনা করছেন ইমতিয়াজ আলী। বর্তমানে ছবিটির শুটিং চলছে।

Manual8 Ad Code

রোমান্টিক এ ছবিতে আগের দুটির চাইতেও বেশি রোমান্সের দৃশ্য থাকছে তার কিং খানের সঙ্গে। বিষয়টি খোদ জানিয়েছেন আনুশকা।

Manual5 Ad Code

এ ছবি বিষয়ে সম্প্রতি তিনি মিডিয়াকে জানিয়েছেন, শাহরুখ খানের সঙ্গে তৃতীয়বারের মতো রোমান্সের সুযোগ পেয়েছি। এটি বা কম কিসের! ‘দ্য রিং’-এর গল্প রোমান্টিক হলেও একেবারে গতানুগতিক ধারার বাইরের। এটা দেখলেই সবাই বুঝতে পারবেন। আর আগের দুই ছবির চাইতে এবার কিং খানের সঙ্গে রোমান্স একটু বেশিই করে ফেলছি! আশা করছি সবাই উপভোগ করবেন।

এদিকে ইমতিয়াজ আলী ও গৌরী খান প্রযোজিত ‘দ্য রিং’ ছবিটি মুক্তি পাবে চলতি বছরের আগস্টে। এখানে আরো একটি প্রধান চরিত্রে থাকছেন ইভলিন শর্মা।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code